মোল্লা জসিমউদ্দিন,
রবিবার বিকেলে কলকাতার রোটারি সদনে 'লিগ্যাল এইড সার্ভিসেস' সংস্থার তরফে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (কাউন্সিলিং) শংসাপত্র প্রদান এবং বিচারপতি ডি. কে বসু স্মরণে স্মরণিকা প্রকাশ অনুষ্ঠান চলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দিরা ব্যানার্জি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন দুজন বিচারপতি সুব্রত তালুকদার, বিচারপতি প্রদীপ্ত রায়।এছাড়া কলকাতা হাইকোর্টের দুইজন বিচারপতি অনিরুদ্ধ রায় ও চৈতালি চ্যাটার্জি দাস এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশুতোষ ঘোষ,গণমাধ্যম কেন্দ্রের প্রাক্তন কর্মকর্তা নিতীশ ভট্টাচার্য প্রমুখ ছিলেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় উক্ত সংস্থার ১২ তম ব্যাচে ৪৭ জন শিক্ষার্থীদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (কাউন্সিলিং) শংসাপত্র প্রদান করা হয় বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক বিপ্লব কুমার সরকার। সর্বপরি বিচারপতি ডি. কে বসু স্মরণে স্মরণিকা প্রকাশ হয়।এছাড়া উক্ত সংস্থার চেয়ারম্যান (কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি,প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি বিচার বিভাগ ) অরুণাভ বড়ুয়া মহাশয় কে 'কুমুদ সাহিত্য মেলা কমিটি'র তরফে প্রাক্তন বিচারপতি সুধেন্দুনাথ মল্লিক নামাঙ্কিত সম্মান তুলে দেন মোল্লা জসিমউদ্দিন, সমরেন্দু চক্রবর্তী, বিশ্বজিৎ পাল প্রমুখ।
0 Comments