দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসে নেতৃত্ব নিয়ে কাজিয়া: অভিজ্ঞ প্রদীপ নাকি নবাগত মিতা?

বেঙ্গল মিরর ডেস্ক: পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্দরে নেতৃত্ব নিয়ে নানান সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন জেলা কমিটির সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে সম্প্রতি। আর এই ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় অভিমানী পোস্ট করেছেন সদ্য অপসারিত দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ। তাকে সরিয়ে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে মিডিয়া বিভাগের নেতা মিতা চক্রবর্তীকে। 

AI দ্বারা তৈরি ছবি 

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রদীপ প্রসাদ লেখেন, "৮৭ সাল থেকে কংগ্রেস দল করছি। ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত খেটে দলটা করেছি। লড়াই করেই দলটা করেছি।পরিযায়ী পাখি নই। ভাড়া বাড়িতেই থাকি,২৪ ঘন্টাই দলের জন্য উৎসর্গ করেছি। মোটামুটি কম বেশী বাংলার প্রত্যেকটা জেলায় পরিচিতি আছে। এইভাবে সরিয়ে দেওয়াটা চরম অপমানের। আমাকে সরিয়ে যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে আসতো তাহলেও মেনে নিতে পারতাম। কিন্তু যাকে নিয়ে আসা হল তার পর আর কিছুই বলার নেই। আজ সেই পুরস্কার দিল কংগ্রেস। ২৪ ঘন্টার মধ্যেই ঘোষণা করব আমার অবস্থান। অনেক হয়েছে। যা হবে বড় করে হবে। রাজ্যজুড়ে হবে। বিকল্প কিছু ভাবতেই হবে।"

অন্যদিকে মিতা চক্রবর্তী তাকে দায়িত্ব দেওয়ার জন্য নেতৃত্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি দায়িত্ব সহকারে কর্তব্য পালনের অবিচল থাকবেন বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। এখন দেখার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কি সিদ্ধান্ত নিচ্ছে। 

Post a Comment

0 Comments