ডিপ্লোমাধারী হোমিওপ্যাথি ডাক্তারদের জন্ম-মৃত্যু সার্টিফিকেট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ

বেঙ্গল মিরর ডেস্ক:  অভিযোগ সেকেন্ড সিডিউলড এ অন্তর্ভুক্ত হওয়া সত্বেও DMS/ DHMS ইত্যাদি ডিপ্লোমাধারী হোমিওপ্যাথি ডাক্তারদের জন্ম-মৃত্যু সার্টিফিকেট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে।  এরই প্রতিবাদে "মেডিকেল সার্ভিস সেন্টার" স্বাস্থ্যভবনে ডেপুটেশন দিল।    ডেপুটেশনে নেতৃত্ব দেন মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সহ-সভাপতি ডা:  সজল বিশ্বাস, সহ সভাপতি ডা: তিমির বরন দাস, যুগ্ম সম্পাদক ডা:রবিউল আলম প্রমূখ।

জানা গিয়েছে, জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি কিছু পরিবর্তন আনে। সেখানে DMS/DHMS ইত্যাদি হোমিওপ্যাথি ডিপ্লোমা সহ সমস্ত রকম AYUSH ডিপ্লোমাধারীদের জন্ম বা মৃত্যু সার্টিফিকেট প্রদানের অধিকার কেড়ে নেওয়া হয়। এর ফলে বিশেষত প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিরাট সমস্যায় পড়েছেন। বিশেষত বাড়িতে মৃত্যুর ক্ষেত্রে মৃত্যু সার্টিফিকেট পাওয়া তাদের পক্ষে জটিল হয়ে পড়ছে।


উল্ল্যেখ, ১৯৯৫ সালে মেডিকেল সার্ভিস সেন্টারের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ফলে বিশেষত DMS/DHMS ডিপ্লোমাধারী ডাক্তাররা সেকেন্ড সিডিউলড এর অন্তর্ভুক্ত হন এবং সেই থেকে তারা জন্ম মৃত্যু সার্টিফিকেট দেওয়ার যোগ্যতা অর্জন করেন। আজ রাজ্য সরকার এক গেজেট নোটিফিকেশনের বলে সেই অর্জিত অধিকার কেড়ে নেয়। যা অন্যায় অযৌক্তিক এবং অগণতান্ত্রিক দাবি করে সংগঠনের বক্তব্য- আমরা এর প্রতিবাদ জানিয়ে আজ স্বাস্থ্যভবনে ডিএইচএস তথা স্টেট ডেথ বার্থ রেজিস্ট্রারার এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেপুটেশন দিলাম। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন অর্জিত এই অধিকার দ্রুত ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চালু করা হবে।

Post a Comment

0 Comments