ভাড়া না দেওয়া ও বাড়ি দখলের অভিযোগ, গ্রেফতার তৃণমূলনেতা জয়প্রকাশ

বেঙ্গল মিরর ডেস্ক: প্রাক্তন বিজেপির ও বর্তমান তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার গ্রেফতার। ১৪ বছর ধরে সল্টলেকে বাড়ি দখল করেছিলেন এবং সেই বাড়িটিকে অফিস তৈরি করেছিলেন বলে অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি বাড়িটি ছাড়েননি। সেই প্রেক্ষিতেই এই গ্রেফতারি বলে খবর।

খবরে প্রকাশ, বুধবার বাড়ির মালকিন আরতি রায়চৌধুরী রাস্তায় জয়প্রকাশ মজুমদারকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ঘটনাস্থলে বিধাননগর উত্তর থানা এসে পৌঁছয়। তাঁর কিছু পরেই জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করা হয় এবং বাড়ির মালকিনকে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসা হয়। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। 

Post a Comment

0 Comments