এসআইআর: সবার ভোটাধিকার ফেরাতে লড়াই জোরালো হবে, মহাসমাবেশ থেকে ঘোষণা

ইসমাইল হক, বেঙ্গল মিররঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া নিয়ে নানান প্রশ্ন উঠছে।  রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ।  আন্দোলনকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের ত্রুটি থাকলেও ইচ্ছেমতো ভোটার তালিকা থেকে সবার নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বহু মানুষের নাগরিকত্ব এবং ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে সাধারণ মানুষ এখনো পর্যন্ত আশাব্যাঞ্জক কোন সুরাহা পায়নি।  এমতাবস্থায় রাস্তার আন্দোলনই একমাত্র পথ। মঙ্গলবার কলকাতা কর্পোরেশনের সদর দফতর  নিউমার্কেট চত্বর থেকে ভোটাধিকার রক্ষা মঞ্চের আহ্বানে বহু নাগরিক সংগঠনের নেতৃত্ব এমনই আওয়াজ তোলেন। সকলেই দাবি তোলেন এসআইআর প্রক্রিয়াকে বাতিল করতে হবে।  শুধু তাই নয়, যেহেতু এখনো ভোটার তালিকা সংশোধনের কাজ অপূর্ণ রয়েছে, তাই পূর্ববর্তী তালিকা মেনেই নির্বাচন করতে হবে।  বহু ক্ষেত্রে রাজ্যের অনেক জায়গায় এসআইআর বিরোধী আন্দোলনকারীদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এসেছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।  আর এর বিরুদ্ধে তারা সরব হন। আন্দোলনকারীদের উপর রাষ্ট্রীয় দমনপীড়ন বন্ধ করতে হবে বলে দাবি তোলা হয়। 


এ দিনের সমাবেশে বক্তব্য রাখেন সমাজকর্মী কমল সুর, ঐকতানের মাওলানা আমিনুল আম্বিয়া, নারী চেতনার সঞ্চিতা মুখার্জি, রঞ্জিত সুর, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রপ্রতিনিধি রুশিয়া মল্লিক, সংগ্রামী গণমঞ্চের গোপা মুখার্জি, এসআইআর-বিরোধী ঐক্য উদ্যোগ যাদবপুরের নজরুল জমাদার, সৌরভ, এসআইও-র রাজ্য সভাপতি ইমরান হোসেন, ইউজিসি-র পাসারুল আলম, ইফটুর আশীষ দাশগুপ্ত, অধ্যাপক আবু সালেহ, ডাব্লিউপিআই-এর শাহাজাদী খাতুন, সবর ইনস্টিটিউটের সাবির আহমেদ, আইনজীবী রেশমা খাতুন, এপিসিআর-এর ইমতিয়াজ। নাট্য পরিবেশনায় ছিল লাল-লণ্ঠন, সংগীত পরিবেশন করেন বহ্নিহোত্রি ও সুমন,  আকিব উমার ।

অন্যদিকে পরিচালনায় ছিল ভোটাধিকার রক্ষা মঞ্চের সদ্যসরা।  এই নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক সাইফুল্লাহ শামীম, সঞ্চালনা করেন অধ্যাপক সাঈদ-উল ইসলাম, সাজিদুর রহমান ও আইনজীবী আসিফ রেজা আনসারী। পার্ক সার্কাস ভোটাধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক সাইন সেখ,ইয়াজ আহমেদ, জাহানারা খাতুন, সৌভিক মুখার্জি, আলমগীর মোল্লা, ঝিলাম রায়, আহিদ সরদার, জহিরুল মোল্লা, স্বপ্না, জিশান জাহিদ, ফরিদুল ইসলাম, সন্দ্বীপ আহমেদ, সালমান, মিরাজুল ইসলাম, ফিরোজ আলম, কাজী হাবিব, নিশা বিশ্বাস, হুসেন রিজভী সহ আরও অনেকে।

Post a Comment

0 Comments