ড. আসিফ আকরাম
যারা ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ৩০ শে জুনের মধ্যে ভারতে জন্মগ্রহণ করেছেন, তাদের বাবা মা যেই দেশেরই হোক না কেন, তারা নাগরিক। তাদের প্রমাণ একটাই দেখাতে হবে যে তারা ভারতে জন্মগ্রহণ করেছেন অথবা ভারতের নাগরিক। বাবা নাগরিক দেখাতে পারলে এবং জন্মনথিতে তারিখ প্রমাণ করলেও নাগরিকত্বের হকদার হবে।
যারা জুলাই ১ ১৯৮৭ থেকে ২ রা ডিসেম্বর ২০০৪ এর মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাদের বাবা কিংবা মা একজন নাগরিক প্রমাণ হলে এবং নিজে ভারতে জন্মগ্রহণ করলে তারা নাগরিক। তার মানে আপনার মা যদি এক্ষেত্রে নাগরিক প্রমাণ নাও হয় তাহলেও আপনি নাগরিক যদি বাবা নাগরিক হয় আর আপনার এদেশে জন্ম হয়।
২০০৪ সালের ৩ রা ডিসেম্বর থেকে জন্ম হলে দুজনকেই নাগরিক হতে হবে কিংবা একজন নাগরিক আর অন্যজনকে লিগাল মাইগ্রেন্ট হতে হবে। তবে বাবা মায়ের একজন নাগরিক আর আপনার জন্ম এদেশে হলে কাজটা অনেক এগিয়ে যায়। বাকি যদি দেখাতে পারেন যে আপনার মায়ের এদেশে জন্ম (তিনি নাগরিক না হলেও) তাহলে আপনার নাগরিকত্ব কেউ হরণ করতে পারবে না।
অমুসলিমদের ক্ষেত্রে বেশ কিছু সুবিধে রয়েছে CAA-এর দরুন (২০১৯), তবে আইনানুগ ব্যবস্থা নিলে নিজেকে অনেকটাই সুরক্ষিত করতে পারবেন।
(মতামত লেখকের নিজস্ব। )

0 Comments