দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট, নজরে প্রান্তিক-সমাজ

বেঙ্গল মিরর ডেস্ক: বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। এ দফায় মোট ৩২টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। ঘোষিত তালিকায় জয়নগরে সিপিএমের প্রার্থী অধীর প্রামাণিক, টালিগঞ্জে পার্থপ্রতিম বিশ্বাস, চাঁচলে আনারুল হক এবং রানিনগরে জামাল হোসেনকে প্রার্থী করা হয়েছে। ভোট ঘোষণা হওয়ার পরপরই প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থী তালিকা দিয়েছিল বামেরা। বিমান বসু সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, যাদবপুরে বামেদের হয়ে ভোট লড়বেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, দমদম উত্তরে প্রার্থী হবেন দীপ্সিতা ধর, উত্তরপাড়া থেকে লড়াই করবেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তাছাড়াও আরও বেশ কিছু তরুণ মুখ ছিল তালিকায়। তখনও টালিগঞ্জে কাকে দাঁড় করানো হবে, সেটা জানা যায়নি।


এ দিকে বৃহস্পতিবার ৩২ জনের নাম ঘোষণা হতেই দেখা গেল তৃণমূলের অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসকে। বামেদের প্রার্থীরা হলেন -  ১) ১১-কালচিনি (এসটি) — আরএসপি — পাসাং শেরপা (পুরুষ), ২) ৩২-করনদিঘি — সিপিআই(এম) — মহম্মদ শাহাবুদ্দিন (পুরুষ), ৩) ৪৩-হাবিবপুর — সিপিআই(এম) — বসুদেব বর্মন (পুরুষ), ৪) ৪৫-চাঁচল — সিপিআই(এম) — আনাওয়ারুল হক (পুরুষ), ৫) ৬২-ভগবানগোলা — সিপিআই(এম) — মাহমুদুল হাসান (পুরুষ), ৬) ৬৩-রানিনগর — সিপিআই(এম) — জামাল হোসেন (পুরুষ), ৭) ৬৫-নবগ্রাম (এসসি) — সিপিআই(এম) — পূর্ণিমা দাস (মহিলা), ৮) ৭৬-জলঙ্গি — সিপিআই(এম) — আইনুস আলি সরকার (পুরুষ), ৯) ৮৩-কৃষ্ণনগর উত্তর — সিপিআই(এম) — অদ্বৈত বিশ্বাস (পুরুষ), ১০) ৮৮-কৃষ্ণনগর (এসসি) — সিপিআই(এম) — অর্চনা বিশ্বাস (মহিলা),  ১১) ৯২-কল্যাণী (এসসি) — সিপিআই(এম) — সবুজ দাস (পুরুষ), ১২) ১২৪-বাসিরহাট দক্ষিণ — সিপিআই(এম) — আইনুল আরেফিন (রাজু আহমেদ) (পুরুষ), ১৩) ১২৯-কুলতলি (এসসি) — সিপিআই(এম) — রামশঙ্কর হালদার (পুরুষ), ১৪) ১৩৬-জয়নগর (এসসি) — সিপিআই(এম) — অপূর্ব প্রামাণিক (পুরুষ।, ১৫) ১৪০-বারুইপুর পশ্চিম — সিপিআই(এম) — লাহেক আলি (পুরুষ), ১৬) ১৪৩-ডায়মন্ড হারবার — সিপিআই(এম) — সমরেন্দ্রনাথ নাইয়া (পুরুষ), ১৭) ১৫২-টালিগঞ্জ — সিপিআই(এম) — অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস (পুরুষ), ১৮) ১৫৭-মেটিয়াবুরুজ — সিপিআই(এম) — আইনজীবী মনিরুল ইসলাম (পুরুষ), ১৯) ১৫৯-ভবানীপুর — সিপিআই(এম) — আইনজীবী শ্রীজীব বিশ্বাস (পুরুষ), ২০) ১৬১-বালিগঞ্জ — সিপিআই(এম) — আফরিন বেগম (শিল্পী) (মহিলা), ২১) ১৮৭-চাঁদপাড়া — সিপিআই(এম) — আইনজীবী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (পুরুষ), ২২) ১৯৫-জঙ্গিপাড়া — সিপিআই(এম) — সুদীপ্ত সরকার (পুরুষ), ২৩) ১৯৯-পুরশুড়া — সিপিআই(এম) — সন্দীপকুমার সামন্ত (পুরুষ), ২৪) ২০৪-পাঁশকুড়া — সিপিআই(এম) — ইব্রাহিম আলি (পুরুষ), ২৫) ২০৫-পাঁশকুড়া পশ্চিম — সিপিআই(এম) — নিরঞ্জন সিহি (পুরুষ), ২৬) ২১০-নন্দীগ্রাম — সিপিআই — শান্তি গিরি (পুরুষ), ২৭) ২১৫-খেজুরি (এসসি) — সিপিআই(এম) — হিমাংশু দাস (পুরুষ), ২৮) ২২০-নয়াগ্রাম (এসটি) — সিপিআই(এম) — পুলিন বিহারী বাস্কে (পুরুষ), ২৯) ২২১-গোপীবল্লভপুর — সিপিআই — বিকাশ সারাঙ্গি (পুরুষ), ৩০) ২৬৩-মন্তেশ্বর — সিপিআই(এম) — অনুপম ঘোষ (পুরুষ), ৩১) ২৮১-আসানসোল উত্তর — সিপিআই — অখিলেশ কুমার সিং (পুরুষ), ৩২) ২৯৪-মুরারাই — সিপিআই(এম) — মহম্মদ আলি রেজা মণ্ডল (পুরুষ) 

Post a Comment

0 Comments