বেঙ্গল মিরর ডেস্ক: এক রাজনৈতিক কর্মসূচিতে কলকাতা এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাজ্য বিজেপির হয়ে ব্রিগেড ময়দানে পরিবর্তন যাত্রার বড় সমাবেশে মূল আকর্ষণ। মোদি একদিকে যখন কলকাতায় ময়দান কাঁপাতে ব্যস্ত, ঠিক সেই সময় শহরের বিভিন্ন এলাকায় মোদি বিরোধী স্লোগানে ছেয়ে গেল। একই ঘটনা দেখা গেল কলকাতার বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকা। এদিন দুপুরে এই সেভেন পয়েন্ট এলাকায় বহু ছাত্র-ছাত্রী, অধ্যাপক, আইনজীবী ও সমাজকর্মী মোদি বিরোধী স্লোগান দেন। এসআইআর এবং এনআরসি বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। একসময় হাতে হাত ব্যারিকেড করে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। তারপর চলতে থাকে স্লোগান ও বক্তব্য।
এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর রেজাউল করিম, সাইফুল্লাহ, সাইন শেখ, সাইদুর রহমান, ছাত্রনেতা সাজিদুর রহমান, নওসিন বাবা খান, সম্পা শিরিন, সন্দীপ, লেখক মুহাম্মদ হেলাল উদ্দিন, লেখক সুমন সেনগুপ্ত, তানিয়া পারভীন, অরুনাভ ভট্টাচার্য, জাহানারা খাতুন, সুরাইয়া খাতুন, প্রমুখ।
এ দিন আন্দোলনকারীরা জানান, যেভাবে এসআইআর প্রক্রিয়া হচ্ছে তাতে বৈধ ভোটারকে টার্গেট করা হচ্ছে এবং বহু অবৈধ নাম যেগুলো অবাঙালি সেগুলো ভোটার তালিকায় রাখা হয়েছে। অর্থাৎ বেছে বেছে বাঙালিদের টার্গেট করা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ। এই নির্বাচন কমিশন অনৈতিক উপায়ে ভোটার তালিকা করছে, এই ঘটনার নেপথ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছে বলেও মনে করছে আন্দোলনকারীরা। আর ঠিক সে কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানান। আন্দোলনকারীরা জানান, গত ৪ মার্চ থেকে পার্ক সার্কস ৭ পয়েন্টে তারা ধরনা অবস্থান করছেন এবং আগামী দিনেও এই অবস্থান তারা চালিয়ে যাবেন। লজিক্যাল ডিস্কোপেন্সি এবং আন্ডার এডজুডিকেশনের নাম দিয়ে বহু মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র হচ্ছে বলেই বা মনে করছেন আর ঠিক সেই কারণে টানা অবস্থান করছেন। দিনরাত ২৪ ঘন্টা অবস্থান স্থলে চলছে স্লোগান, গান, কবিতা। বিভিন্ন উপায়ে প্রতিবাদ করছেন
বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অধ্যাপক, আইনজীবী, লেখক ও সমাজকর্মীরা। এই সমাবেশ স্থলে যুক্ত হচ্ছেন বহু মানুষ এবং তারা এসআইআর-এর বিরুদ্ধে নিজেদের সুর চড়াচ্ছেন। আর তারই অংশ হিসেবে আজ মোদি বিরোধী স্লোগান দেওয়া হয় সেভেন পয়েন্টে। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে বলেও তারা হুশিয়ারি দিয়েছেন।

0 Comments