বেঙ্গল মিরর ডেস্ক: যুব জীবনের উপর নেমে আসা কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত নীতির বিরুদ্ধে AIDYO পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে ৫ মার্চ কলকাতায় অনুষ্ঠিত হল যুব বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর নিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন কর্মসূচি। সমস্ত বেকারদের কাজ, সরকারি ক্ষেত্রকে বেসরকারিকরণের করার প্রতিবাদে, সরকারি শূন্য পদে চুক্তিভিত্তিক নয় স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগের দাবিতে, SIR-এ বাদ যাওয়া সমস্ত প্রকৃত ভোটারদেরকে ভোটাধিকার দেওয়ার দাবিতে লক্ষ লক্ষ মানুষের গণস্বাক্ষর নিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেয়া হয়। এই যুব মিছিল শুরু হয় সুবোধ মল্লিক স্কয়ারে সভার মাধ্যমে।
![]() |
| মিছিলে অংশগ্রহণকারীদের একাংশ |
কর্মসুচিতে বক্তব্য রাখেন AIDYO'র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মলয় পাল ও কোষাধ্যক্ষ কমরেড সঞ্জয় বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন জেলা থেকে আগত যুব প্রতিনিধিরা। মিছিল করে আসা হয় ধর্মতলায় লেনিন মূর্তির সামনে। এখান থেকে AIDYO'র রাজ্য সহ সভাপতি কমরেড সুপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল গণস্বাক্ষর নিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে যান। পাশাপাশি ধর্মতলায় সভায় বক্তব্য রাখেন বিভিন্ন জেলার নেতৃত্বরা এবং সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড নিরঞ্জন নস্কর। বিভিন্ন জেলা থেকে আগত যুবকের সামনে সর্বভারতীয় সভাপতি জেলায় জেলায় এই দাবিগুলিকে নিয়ে আরো ব্যাপক আন্দোলন গড়ে তোলার আহ্বান রেখে সভা সমাপ্ত করেন।

0 Comments