৯ সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি গঠন তৃণমূলের

বেঙ্গল মিরর ডেস্ক: রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি সাংগঠনিক জেলার একাধিক বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কমিটি প্রকাশ করা হয়েছে। 

এরমধ্যে রয়েছে হাওড়া (গ্রামীণ) সাংগঠনিক জেলার ১৭৪-সাঁকরাইল, ১৭৬-উলুবেড়িয়া পূর্ব, ১৭৭-উলুবেড়িয়া উত্তর, ১৭৯-শ্যামপুর এবং ১৮১-আমতা। পশ্চিম মেদিনীপুর (মেদিনীপুর) সাংগঠনিক জেলার ২২৩-কেশিয়াড়ি, ২২৫-নারায়ণগড় এবং ২৩৬-মেদিনীপুর বিধানসভা। উত্তর ২৪ পরগনা (বনগাঁ) সাংগঠনিক জেলার ৯৬-বনগাঁ দক্ষিণ, ৯৭-গাইঘাটা ও ৯৮-স্বরূপনগর। উত্তর ২৪ পরগনা (দমদম-বারাকপুর) সাংগঠনিক জেলার ১০৪-নৈহাটি, ১০৫-ভাটপাড়া, ১০৬-জগদ্দল, ১০৭-নোয়াপাড়া, ১০৮-বারাকপুর, ১০৯-খড়দহ এবং ১১১-পানিহাটি। উত্তর ২৪ পরগনা (বারাসত লোকসভা) সাংগঠনিক জেলার ১০০-হাবড়া ও ১১৯-বারাসত বিধানসভা। নদিয়া (রানাঘাট) সাংগঠনিক জেলার ৮৪-নবদ্বীপ, ৮৬-শান্তিপুর, ৮৭-রানাঘাট উত্তর-পশ্চিম, ৯০-রানাঘাট দক্ষিণ, ৯১-চাকদহ, ৯২-কল্যাণী এবং ৯৩-হরিণঘাটা বিধানসভা। বীরভূম সাংগঠনিক জেলার ২৮৫-সিউড়ি, ২৮৬-বোলপুর, ২৮৮-লাভপুর, ২৯০-ময়ূরেশ্বর, ২৯১-রামপুরহাট, ২৯৩-নলহাটি এবং ২৯৪-মুরারই বিধানসভা। বাঁকুড়া (বিষ্ণুপুর) সাংগঠনিক জেলার ২৫৩-বড়জোড়া, ২৫৬-কোতুলপুর এবং ২৫৮-সোনামুখী বিধানসভা। বাঁকুড়া (বাঁকুড়া) সাংগঠনিক জেলার ২৪৭-শালতোড়া, ২৪৮-ছাতনা, ২৪৯-রানিবাঁধ, ২৫০-রাইপুর এবং ২৫২-বাঁকুড়া বিধানসভা।

Post a Comment

0 Comments