বেঙ্গল মিরর ডেস্ক: ভেলোসিটি ভেঞ্চার্স এবং এসআরজি গ্রুপ অফ কোম্পানিজ-এর যৌথ উদ্যোগে স্মাশ এন ড্যাশ (এসএনডি) ক্রিকেট টুর্নামেন্টের মহা আয়োজন ৮ মার্চ ২০২৬ এ সিলভার স্প্রিং ক্লাবে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টের উদ্দেশ্য ছিল যুবকদের মধ্যে খেলার মনোভাব বৃদ্ধি করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের মঞ্চ প্রদান করা। ভিরাজ দুগড় এবং নিধি আগরওয়াল এই টুর্নামেন্টের কার্যকারী সমিতির প্রধান ছিলেন। সুমিত জেরোম কাতারুকা এই টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা, যার তত্ত্বাবধানে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। টুর্নামেন্টের প্রধান পার্টনারসদের মধ্যে ডিজিটাল গ্রোথ মিডিয়া (জ্যোতি সিং), স্ন্যাকইট (সোনম মান্না) , ডিজে অর্শ (এমডি অর্শদ) , ফ্লাই-হাই ইভেন্টস (অজয় মোহতা), বি ক্লিয়ার (আয়ুশ জৈন) , সিগনেচার সিন (সমৃদ্ধি গাঙ্গুলী) এবং মণিপাল হসপিটালস।
এই দিনের খেলায় আটটি দল অংশ নেয়। এই দল গুলোর নাম ও মালিকরা হলেন আর কিউবেড (রাজনি অগ্রওয়াল) , কেজে ওয়ারিয়র্স (কুশাল জৈন) , ডিডিআরবি (দেবেন্দ্র দাস) , সঞ্চীজ পরম্পরা (সোনম শ্রীবাস্তব) , ইউনিকর্নস (নীনা ঝুনঝুনওয়ালা ও গরিমা অগ্রওয়াল), মারুবোজু (হরিদম রায় চৌধুরী ও তীর্থংকর চক্রবর্তী) এবং কায়রা ব্লাস্টার্স (নিধি রাঠী ও শীতল অগ্রওয়াল) প্রধান। এই টুর্নামেন্ট শুধু ক্রিকেটপ্রেমীদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা হয় এবং স্থানীয় খেলার সংস্কৃতিকেও উন্নীত করার একটি মাইলফলক।

0 Comments