মামরাজ জয়ত্রী ফাউন্ডেশনের উদ্যোগে চালু প্রণবানন্দ বিদ্যামন্দির

 কলকাতা: গ্রামীণ শিক্ষা ও সামগ্রিক সামাজিক উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে পদ্মশ্রী মামরাজ আগরওয়ালা ভবনে নবনির্মিত প্রণবানন্দ বিদ্যামন্দিরের উদ্বোধন করা হল। এই অঞ্চলের শিশুদের জন্য শিক্ষার পরিসর বিস্তৃত ও সুসংগঠিত করতে ভারত সেবাশ্রম সংঘকে সহায়তা করেছে মামরাজ জয়ত্রী ফাউন্ডেশন। এই বিদ্যামন্দিরের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সমাজের সদস্যরা। ভবনটির নামকরণ করা হয়েছে পদ্মশ্রী মামরাজ আগরওয়ালার নামে, যাঁর সমাজসেবা ও মানবকল্যাণমূলক কাজের উত্তরাধিকার আজও শিক্ষা ও সমাজোন্নয়নের নানা উদ্যোগকে অনুপ্রাণিত করে চলেছে। মামরাজ জয়ত্রী ফাউন্ডেশন ও মিনু প্রাইম শাড়ির যৌথ সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, যা অবহেলিত অঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার এক অভিন্ন লক্ষ্যকে প্রতিফলিত করে। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে প্রণবানন্দ বিদ্যামন্দিরের অধীনে একটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করবে। পরবর্তীকালে এটি ধাপে ধাপে পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে উন্নীত করা হবে এবং ভবিষ্যতে একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।


এই উপলক্ষে ব্রহ্মানন্দ আগরওয়ালা বলেন, “আমাদের লক্ষ্য হলো শিশুদের এমন মানসম্মত শিক্ষা প্রদান করা, যা তাদের দায়িত্বশীল নাগরিক এবং সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। একটি শিশুকে শিক্ষিত করলে গোটা জাতি শক্তিশালী হয়। ‘বাচ্চা পড়াও, দেশ বাড়াও’—এই বিশ্বাসই আমাদের অনুপ্রাণিত করে, যাতে আমরা নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশের সেবায় নিয়োজিত হতে সহায়তা করতে পারি।”

Post a Comment

0 Comments