জাহানারা খাতুন
পার্ক স্ট্রিটের বিখ্যাত রেস্তোরাঁ অলিপাবে এক বিতর্ক সৃষ্টি হয়েছিল শুক্রবার রাতে। সেখানে বন্ধুদের নিয়ে খেতে গিয়েছিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। অভিযোগ, তিনি মাটন স্টেক অর্ডার করলেও তাকে বিফ স্টেক দেওয়া হয়েছিল। এ নিয়ে সেখানকার কর্মীদের সঙ্গে তার বচসা হয়, এমনকি পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেতা। তারপর সেখানকার এক কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। সেই কর্মচারী বর্তমানে হেফাজতে রয়েছেন। এরই মধ্যে নিজের সমস্ত অভিযোগ প্রত্যাহার করলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। এ নিয়ে রবিবার সন্ধ্যায় তিনি ফেসবুকে অভিযোগ প্রত্যাহারের বিষয়টি খোলাসা করেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে বলেও তিনি জানান।
এক পোস্টে অভিনেতা লেখেন, "অলিপাব ক্ষমা চাইল অ্যাটলাস্ট। তাই দয়া করে আর অন্য গল্প বানাবেন না। স্ক্রিপ্ট বা ওই জাতীয় কিছুর থিওরি আমাকে অবাক করছে। রাগের মাথায় থানায় গেছিলাম, ঠিক। এই ভুলে অলি পাবের ক্যাসুয়াল অ্যাপ্রোচে আমার মাথার ঠিক ছিলো না। আমি বিফ কোনোদিনও মুখে নিইনি। এবার থেকে দেখে শুনে বুঝে চলব না হয় । আমি জনগণের উপর নির্ভরশীল, তাই জনগণ যা বলবেন সেটাই ঠিক , হয়ত ওই ভদ্রলোক আর অলিপাবের বিরুদ্ধে আমি কমপ্লেন উইথড্র করছি। আমার অলি পাবের ভুল নিয়ে সমস্যা ছিলো। হতে পারে আমার রিঅ্যাকশনও ভুল ছিলো। আমি দুঃখিত ভবিষ্যতে ভ্লগ বানানোর ক্ষেত্রে আমি এই ধরণের কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না। আমার হিন্দু মুসলিমের সমস্যা নেই । আমি নিজের কিছু আচার মেনটেইন করতে চাই শুধু । আমার ভ্লগ আর কিছু ইনস্টগ্রাম কনটেন্ট সবাইকে এক হয়ে থাকার কথা আগেও বলত, পরেও বলবে অনিচ্ছাকৃত ঘটনার জন্য আবারও দুঃখিত। "
![]() |
| APDR-এর বিক্ষোভ কর্মসূচি |
বিভিন্ন সূত্রে খবর, সেই অভিনেতা বিফ এবং মাটন দু'রকম আইটেম অর্ডার করেছিলেন, যদিও সোশ্যাল মিডিয়া ছড়ানো ভিডিওতে দেখা গিয়েছিল তিনি দাবি করছেন শুধুমাত্র মাটন স্টেক অর্ডার করেছেন। এ দিকে অভিনেতার বিরুদ্ধে শনিবার এবং রবিবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মানবাধিকার সংগঠন এপিডিয়ারের তরফে একটি বিক্ষোভ সমাবেশ হয় এবং অবিলম্বে দাঙ্গা সৃষ্টি এবং উত্তেজনা তৈরির অভিযোগে অভিনেতাকে গ্রেফতারের দাবি জানানো হয়। আর ঠিক এই মুহূর্তেই নিজের সমস্ত অভিযোগ প্রত্যাহার করলেন অভিনেতা চক্রবর্তী।


0 Comments