সংগ্রামী বইপত্রের পাতায় ভালোবাসার অক্ষর 'এসটিবি কালেকটিভ'

বেঙ্গল মিরর ডেস্ক: নভেম্বর বিপ্লব স্মরণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (কলেজ স্ট্রিট) ছাত্রগোষ্ঠী তৈরি করেছিলেন 'সংগ্রামী বইপত্র'র মঞ্চ। সেখানে বই-এর বাহার আরও রঙিন করতে ছিল গান, ডিবেট, ক্যুইজ ইত্যাদি। ছাত্রছাত্রীদের এই  আনন্দমেলা শুরু হয় ১০ তারিখ। 'শুধু তোমাকেই ভালোবেসে কালেক্টিভ'(এসটিবি কালেকটিভ) তাদের প্রেমের গানের পসরা নিয়ে হাজির ছিল ১৪-এর সন্ধ্যায় (শেষ দিন)। কলেজস্ট্রিটে বইয়ের গন্ধের সাথে মেশা ভালোবাসার সুরে গলা মেলান পথ চলতি মানুষ। সুধাবর্ষী, অর্ঘ্য, প্রীতম, ঋতবান ও নীলাঞ্জনের দল মনে ছু্ইয়ে দিল ভালোবাসার গানে দিনবদলের রঙ। 

ছবি নিজস্ব 

এ নিয়ে ব্যান্ডের অন্যতম সদস্য নীলাঞ্জন ঘোষাল জানান, "শিলাজিৎ বলেছিলেন-প্রেম ছাড়া কি দিনবদলের গান শোনানো যায়! আমি, আমরা বিশ্বাস করি এ'কথা। আগামীতে প্রচন্ড ঘৃণার সামনে আমাদের ভালোবাসা নিয়েই দাঁড়াতে হবে। প্রেম নিয়েই দাঁড়াতে হবে, বোকার মত।সাইনিং অফ উইথ- বোকারা স্বপ্ন দেখে পৃথিবীটা সাজাবার, এই মুহূর্তে।"

Post a Comment

0 Comments