বেঙ্গল মিরর ডেস্ক: সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযানে অনুমতি দেয়নি হাওড়া সিটি পুলিশ। আর কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে। সেকথা মাথায় রেখেই অভিযান কর্মসূচি হবে বলেই জানিয়েছে তারা। তবে রবিবার সাংবাদিক বৈঠকে হাওড়ার সিপি জানালেন, ২৮ জুলাই কোনও জমায়েত বা মিছিল করার চেষ্টা হয়, তবে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ দিন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি সাংবাদিক বৈঠকে জানান, গত ১২ জুলাই 'সংগ্রামী যৌথ মঞ্চ', 'পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা', 'চাকরিপ্রার্থী ও চাকরিজীবী' সংগঠনের পক্ষ থেকে নবান্ন অভিযানের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদন খতিয়ে দেখে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। আন্দোলনকারীদের ইতিমধ্যেই (১৫ জুলাই) চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এই কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও যদি ২৮ জুলাই কোনও জমায়েত বা মিছিল করার চেষ্টা হয়, তবে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
![]() |
| প্রতীকী ছবি |
বিভিন্ন সূত্রে খবর, আন্দোলনকারীদের মিছিল আটকাতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট মোড়ে ফোরশোর রোডে লোহার ব্যারিকেড বসানোর কাজ চলছে। রাস্তায় গর্ত করে গজাল পুঁতে ব্যারিকেড শক্ত করা হচ্ছে। প্রয়োজনে আরও জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সাংবাদিক বৈঠকে বলেন, 'এই রাজ্যে প্রায় ৬ লক্ষ শূন্যপদ রয়েছে। রাজ্য সরকার ওবিসি ইস্যুর মতো একাধিক অজুহাত দেখাচ্ছে। এমনকি দুর্নীতির দায়ে অনেকে চাকরি হারিয়ে আজ রাস্তায়।সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, 'মুখ্যমন্ত্রী ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে রীতিমতো হুংকার দিয়েছেন, যে কথায় কথায় নবান্ন অভিযান কেন? পুলিশ সরকারের হয়ে কাজ করে, আমাদেরকে দমানোর জন্য এখন দাবি করছে মঙ্গলাহাট বাজারের ব্যবসায়ীদের এই নবান্ন অভিযানের জন্য ক্ষতি হবে। কিন্তু আমরা কারও ব্যবসার বা কাউকে বিপদে ফেলার জন্য এই অভিযান করছি না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবির ভিত্তিতে এই অভিযানের ডাক দিয়েছি। এমনকি হাইকোর্ট থেকেও আমাদের মিছিলের অনুমতি দিয়েছে। জানা গিয়েছে, দুপুর ১২টায় হাওড়া ট্যাক্সি স্ট্যান্ড জমায়েতে হবে। সেখান থেকে ফরশোর রোড, কাজিপাড়া হয়ে নবান্ন অভিযান হবে। এই কর্মসূচিতে কমপক্ষে ১০ হাজার লোকের জমায়েত হওয়ার কথা রয়েছে। পুলিশ বাধা দিতে পারে না বলে মন্তব্য করছেন আন্দোলনকারীরা। গণতান্ত্রিক পথে আন্দোলন রোখা যায় কি? প্রশ্নও তুলেছেন সবাই।

0 Comments