আসিফ রেজা আনসারী
অনেকেই হয়ত পিকনিক বা সিনেমা–নাটক দিয়েই বছর শুরু করেছেন। এটাই নাকি সময়ের ট্রেন্ড। তবে ভিন্নতার উদারহণও রয়েছে সমাজে। এমন মানুষগুলিকে সামনে দেখা যায় না অনেক সময়। তবে নীরবে কাজ করে যাচ্ছেন তরুণ দন্ত চিকিৎসক ডা. তোজাম্মেল বিশ্বাস। বাড়ি মুর্শিদাবাদের ডোমকল। চেম্বার টিটাগড়, উত্তর ২৪ পরগনা।
গতকাল পয়লা জানুয়ারি, তাঁর মডার্ন ডেন্টাল ক্লিনিক–এর বর্ষপূর্তি উপলক্ষে ১৫ জন রোগীকে টুথপেস্ট, ব্রাশ গিফট করা করা হয়। সঙ্গে ছিল মিষ্টিমুখের পালা। শনিবার দ্বিতীয় দিনেও ফের ১৫ জনকে উপহার তুলে দেন গরীবের ডাক্তার (সাধারণ মানুষের কাছে এই নামেই তিনি পরিচিত)। শুধু তাই নয়, তিনি তাঁর চেম্বারের গেস্ট ডাক্তারদেরও কলম, ডায়েরি, মিষ্টির প্যাকেট দেওয়ার ব্যবস্থা করেন, যাতে তারা ভবিষ্যতে আরও উৎসাহের সঙ্গে কাজ করেন।
তিনি আরও জানান, যে সমস্ত রোগী খুব নম্র, ভদ্র ও দাঁত সম্পর্কে ভীষণ সচেতন, টাইম অনুযায়ী রিভিজিট করেছেন তাদেরকেই সুপার–থার্টির মধ্যে রেখেছেন। উল্লেখ্য, মুর্শিদাবাদের শ্রমিকদের তিনি বিনা পয়সায় চিকিৎসা করেন।
এখানেই শেষ নয়, ডা. তোজাম্মেল বিশ্বাস আল-আমীন বা ভয়েস স্কুলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের ফিজিক্স পড়ান। ডাক্তারির পাশাপাশি শিক্ষক হিসাবেও তাঁর পরিচিতি রয়েছে। মনোগ্রাহী ক্লাসের জন্য ছাত্রছাত্রীদের কাছে তিনি প্রিয় স্যার।


0 Comments