প্রতিবন্ধী ফিরোজ খানের চিকিৎসায় সাহায্যের আর্তি

বেঙ্গল মিরর ডেস্ক: নিজেদের সাধ্যমতো কিছুটা করেছেন। কিন্তু দরকার বড়সড় রকমের সাহায্য। ভালো চিকিৎসার জন্য চায় টাকা। সেই আর্জি নিয়েই মানুষের দরবার করছেন কয়েকজন যুবক।

জানা গিয়েছে, রোগীর নাম ফিরোজ খান। বাড়ি মাধবপুর পঞ্চায়েত, থানা আরামবাগ জেলা হুগলী।


ইমরান মল্লিক লিখছেন, গত দু'দিন আগে খবর পেয়েছিলাম আমাদেরই কাছের বন্ধু আশাদুল ইসলাম খানের নিকট আত্মীয় ফিরোজ খানের অসুস্থতার কথা। বছর দুয়েক আগে একটি ইনফেকশনজনিত কারণে তিনবারের অপারেশনে ফিরোজ সাহেবের একটি পা প্রথমে আঙুল, পরে গোড়ালি, তারপর প্রায় হাটু পর্যন্ত কাটা যায়। ডাক্তারবাবুরা আশ্বাস দিয়েছিলেন কাটা পা নিয়ে উনি মোটামুটি সুস্থ থাকবেন বাকি জীবনটা। কিন্তু, ভাগ্যের পরিহাস গত পনেরো কুড়ি দিন আগে থেকে ওনার দ্বিতীয় পা টাও পচন ধরতে শুরু করে। আরামবাগ হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখানো হলে ওনারা অপারেশনের কথা বলেন এবং কলকাতায় কোন বড় হাসপাতালে দেখানোর কথা বলেন।
আরামবাগ ব্লক সভাপতি শ্রী পলাশ রায় মহাশয় এর সঙ্গে দেখা করলে উনি সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন। তারপরেই গতকালকে সিদ্ধান্ত নিই আমরা নিজেরা কয়েকজন বন্ধু মিলে ব্যক্তিগতভাবে যতটা সম্ভব সাহায্য করবো এবং ওনার এই অসহায়তার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো যদি কোন সহৃদয় ব্যক্তি, বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেন পরিবার টা বেঁচে যাবে এই আশায়।

আজকে ০৭.০১.২০২১ বিকালে আমরা পৌঁছে গেলাম। আমি ইমরান মল্লিক, নুরুল ইসলাম, জুলফিক্কার খান, শেখ জাহির আব্বাস, শেখ আজাহার, আরও অনেকে।

আমরা আগামীকাল, ৮ জানুয়ারি রুগীকে নিয়ে পিজিতে রওনা দেব। সরকারি খরচ ছাড়াও কিছু কিছু খরচ রয়েছে যেমন অ্যাম্বুলেন্স ওষুধ কিছু পরীক্ষা-নিরীক্ষা ইত্যাদির জন্য বেশ কিছু অর্থের প্রয়োজন, আশা করব যতটা সম্ভব হবে সকলেই সাহায্য করবেন।
ফিরোজ বাবুর স্ত্রীর অ্যাকাউন্ট নম্বার
Bank of India
A/c no 429710110001565
IFSC BKID0004297

এছাড়াও আমার ফোন পে গুগল পে নম্বর দেওয়া রইল কেউ চাইলে এখানে পাঠাতে পারেন চিকিৎসা শেষে সমস্ত খরচের হিসাব ও অ্যাকাউন্টের স্টেটমেন্ট ফেসবুকে আপলোড করে দেওয়া হবে।
Imran Mallick 8101306783 (ph pay , google pay)
কেউ টাকা পাঠালে স্ক্রিনশট ইনবক্সে দেবেন আমরা নাম প্রকাশ করব। নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে আগে জানিয়ে দেবেন। যার যেমন ইচ্ছা হবে দেবেন কোন সংকোচ করবেন না আপনাদের একটুখানি সহযোগিতা একটা পরিবারকে বাঁচিয়ে দেবে।
ফ্রেন্ড সার্কেলের যেসব গ্রুপের এডমিন বন্ধুরা রয়েছেন তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা এই পোস্টটি আপনাদের প্রিয় গ্রুপে একটু শেয়ার করে দিন।
আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পঞ্চায়েত মেম্বার তথা পঞ্চায়েত প্রধান সমিতির মেম্বার ব্লক সভাপতি বিডিও আপনারা একটু লক্ষ্য রাখুন এই ধরনের পরিবার যাদের প্রকৃতই প্রয়োজন তারা কোন রকম সুযোগ-সুবিধা পায়নি।

Post a Comment

0 Comments