রক্তের সংকট নিরসনে মালদা জেলা স্বাস্থ্য বিভাগে ডেপুটেশন

নিজস্ব প্রতিবেদন, বেঙ্গল মিরর: মালদা জেলায় রক্তদান আন্দোলনকে সুসংহত করতে ১২ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয় গতকাল। জেলার সমস্ত প্রশাসনিক দফতরে ডেপুটেশন দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা তরফ থেকে। শুধু তাই নয়, জেলা হেলথ ও.সির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে।
আলমগীর খান জানান তাঁরা কয়েকটি দাবি তুলে ধরেছেন। যেমন -
১)জেলার সমস্ত ছোটো/বড়ো সংগঠনকে নিয়ে একসাথে কাজ করতে হবে। কোনও সংগঠনকে ব্রাত্য করলে চলবে না।
২)নার্সিংহোমের সমস্ত রিকুইজিশনে অরিজিনাল হিমোগ্লোবিন রেট লিখতে হবে, মনে যা আসলো সেই মতো হিমোগ্লোবিন রেট লিখলে সেটা গ্রাহ্য করা যাবে না এবং ৪-৫ ইউনিট রক্ত লিখে দিলে চলবে না ১ ইউনিট রক্ত লিখে সেটা রুগীর শরীরে যাবে তারপর আবার যেন পরবর্তী রক্তের জন্য রিকুইজিশন লেখা হয়।
৩) মালদায় ব্লাড মোবাইল ভ্যান চলে এসেছে উদ্বোধন হবে খুব তাড়াতাড়ি
৪)চাঁচল ব্লাড ব্যাঙ্কে ব্লাড সেপারেশন মেশিন খুব তাড়াতাড়ি যেন আসে সেই বিষয়ে তিনি উপরমহল কে জানাবেন।
৫)চাঁচল ব্লাড ব্যাঙ্ক ২৪ ঘণ্টা খোলা থাকবে আশ্বাস দেন তার সাথে চাঁচল ব্লাড ব্যাঙ্কে কর্মী নিয়োগও তিনি দ্রুত দেখবেন বলে আশ্বাস দেন।
৬)ডোনার রিফ্রেশমেন্ট চার্জ ২৫ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করতে হবে।
সব দাবি মানা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্তারা। 

Post a Comment

0 Comments