বেঙ্গল মিরর ডেস্ক: শনিবার বিকালে কলকাতার ৩৩, শেক্সপিয়ার সরনির ইরফান লাইব্রেরিতে ‘ইউনাইটেড ফোরাম' আয়োজিত এক গুরুত্বপূর্ণ আলোচনাচক্র ছিল। জ্ঞানীগুণী বিদ্বজ্জন সম্বলিত এই সভা মাওলানা মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রউফ। এই সভার মাধ্যমে বিভিন্ন সংখ্যালঘু সংগঠনসমূহের যৌথমঞ্চ গঠনের বিষয়টি চূড়ান্ত হয়। বর্তমান সময়ের প্রেক্ষিতে করণীয়, সংবিধান রক্ষাসহ বিবিধ ইস্যুতে আলোচনা করেন সমবেত গুনীজনরা। সাংবিধানিক অধিকার সুরক্ষা, সমাজসচেতনতা, পারস্পরিক সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহিষ্ণুতা ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করেন সকলে। পাশাপাশি উত্তরণের দিশাও দেখান। প্রায় ১৩টি সংগঠনের যৌথ প্লাটফর্ম হিসেবে এই ইউনাইটেড ফোরাম কাজ করবে।
এ দিন ফোরামের কার্যকরী কমিটি গঠিত হয়। শুধু তাই নয়, কয়েকটি বিভাগ যেমন- সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী, ফোরামের মুখোপাত্র ইত্যাদি চূড়ান্ত করা হয়। উপস্থিত ছিলেন প্রফেসর ড: জাহান আলি পুরকাইত, সাবেক অধ্যক্ষ সামসুল আলম, প্রফেসর আব্দুল হাদী, ফাদার শ্যামল ঘড়ুই, মাওলানা আমিনুল আম্বিয়া, বিশপ সঞ্জীব দাস, সমাজসেবী মঞ্জু ম্যাডাম, রেভারেন্ড সঞ্জয় গোমস, লেখক মাফিকুল ইসলাম, এ.কে.এম. গোলাম মর্তুজা, মাওলানা নুরুল ইসলাম, সমাজকর্মী নজরুল ইসলাম, ছাত্রনেতা সাজিদুর রহমান, মিস মারিয়া, অ্যাডভোকেট ও সাবেক সাংবাদিক আসিফ রেজা আনসারী, আলীয়া ইউনিভার্সিটির ছাত্রনেতা ইয়াজ আহমেদ প্রমুখ।

0 Comments