চুনাখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু পরীক্ষা ও গণবিবাহের আয়োজন

আসিফ রেজা আনসারী 

চুনাখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে ৫ ও ৬ নভেম্বর দুদিনব্যাপী সুন্দরবনের গরিব-স্থ পরিবারের জন্য চক্ষু পরীক্ষা শিবির ও গণবিবাহের আয়োজন করা হয়। যেখানে ফ্রি চক্ষু পরীক্ষা ফ্রি মেডিসিন, যাদের দরকার তাদের ফ্রি অপারেশনের ব্যবস্থাও করা হয়। এই সংগঠনের উদ্যোগেই ৬ নভেম্বর শুক্রবার সুন্দরবনের গরিব দুঃস্থ পরিবারের ৩০ জন পাত্রপাত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। এই দুই দিনের কর্মসূচি ঘিরে ছিল বিশাল বন্দোবস্ত। 

উদ্যোক্তারা জানান, যারা বিবাহ করলেন প্রত্যেককে কয়েক হাজার টাকার আসবাবপত্র দান করা হয়। যে সব অভিভাবক উপস্থিত ছিলেন তাদের দেওয়া হয়  ভালোবাসা উপহার । এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী ইয়াকুব বক্স, হাজী ফারুক, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মুফাক্কার হোসেন মল্লিক, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা আব্দুস সালাম, প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট আবদুল মাজিদ মোল্লা।

প্রসঙ্গত, বিগত কুড়ি বছর ধরে চুনাখালি ওয়েলফেয়ার ফাউন্ডেশন সুন্দরবন এলাকায় শিক্ষা ও সমাজ সেবামূলক কাজ করে আসছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসেন কাসেমী বলেন, সেবাই ধর্ম। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করছি। আগামীদিনে শিক্ষা ও স্বাস্থ্যের উপর আরও বেশি কাজ করতে চান বলেও জানান তিনি । এই কাজে সকলের আশীর্বাদ ও সহযোগিতা পেলে অনেক বড় কিছু করা যাবে বলেও তিনি বিশ্বাস করেন । 

Post a Comment

0 Comments