বেঙ্গল মিরর ডেস্ক: রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দেশভাগ দিবস পালন করতে হবে। এমনই বিজ্ঞপ্তি জারি করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। এবার এই ঘটনার কড়া সমালোচনা করলো প্রদেশ কংগ্রেস। দলের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এই ঘটনার নিন্দা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক বার্তায় রাজ্যপালের সমালোচনাও করেছেন।
এক লিখিত সামাজিক যোগাযোগ মাধ্যম বার্তায় শুভঙ্কর সরকার বলেন, "দেশভাগ ছিলো ঐতিহাসিক অনিবার্যতা। দেশভাগের যন্ত্রণা আমাদের হৃদয়কে বিদীর্ণ করে তোলে আজও। সেই দিনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যত্র সাড়ম্বরে পালন করার পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপালের বিজ্ঞপ্তি অত্যন্ত হৃদয়-বিদারক; আমরা তার তীব্র নিন্দা করি। ভারতের জাতীয় ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা যারা স্বাধীনতার পরেও নিজেদের কার্যালয়ে উত্তোলন করেনি সেই RSS - এর 'মেকি দেশপ্রেম ' এবং তাদের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টাকে যারা সমর্থন করছে তাদের তীব্র বিরোধিতা করি আমরা।"

0 Comments