বেঙ্গল মিরর ডেস্ক: রাস্তার ধারের ডিভাইডার, রেলিং এর পর বেসরকারি হাসপাতালেও লাগবে গেরুয়া বা কমলা রং? সম্প্রতি এমনই খবর শোনা যাচ্ছে। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ঘিরে বিতর্কের মধ্যেই সামনে এল নির্দেশিকা। তবে মানুষের সুবিধার জন্যই সরকার বিশেষ ব্যবস্থা নিতে চাইছে। আকাশবাণী সংবাদ কলকাতার এক প্রতিবেদনে জানা গিয়েছে, রাজ্যের বেসরকারি হাসপাতালে অভিযোগ জানানোর প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে তথ্য জানতে বাধ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, "বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলির পরিষেবা নিয়ে কোনো অভিযোগ থাকলে, তা’ জানানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগের নম্বর লেখা বোর্ড টাঙানোর নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন। কমিশনের তরফে এক নির্দেশিকায় বলা হয়েছে। এমন জায়গায় এই হোর্ডিং বা বোর্ড টাঙাতে হবে, যাতে তা’ সহজেই সাধারণ মানুষের নজরে আসে। সেখানে বাংলা ও ইংরেজী দুই ভাষাতেই কমিশনের ফোন নাম্বার, ইমেল আইডি এবং ওয়েবসাইটের নাম লিখে রাখতে হবে। কমলা রং-এর বোর্ড বা হোর্ডিং-এ সাদা রঙ দিয়ে এই তথ্য লেখা থাকবে। নির্দেশিকা পাওয়ার সাত দিনের মধ্যে তা’ কার্যকর করতে বলা হয়েছে।'

0 Comments