নিট বিতর্কের মধ্যেই বাতিল নেট পরীক্ষা, প্রশ্নপত্র ভুলে জন্যেই সিদ্ধান্ত

বেঙ্গল মিরর ডেস্ক: ডাক্তারিতে ভর্তির যোগ্যতার পরীক্ষা নিট নিয়ে বহু জলঘোলা হয়েছে। তাই অনেকেই বলছেন, উচ্চশিক্ষার থেকে জট যেন কাটছেই না। নিট বিতর্কের পর এবার ইউজিসি নেট বিতর্ক। জুনের পরীক্ষায় চরম বিভ্রাটের জেরেই ইংরেজি, কমার্স এবং সোশ্যিওলজি— এই তিনটি বিষয়ের পরীক্ষা বাতিল বলে ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। পরীক্ষার্থীদের নিরপেক্ষ ও নির্ভুল মূল্যায়নের স্বার্থে আগামী সেপ্টেম্বর মাসে এই তিনটি বিষয়ের পুনর্পরীক্ষা নেওয়া হবে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি।

Image credit :KGS

জানা গেছে, পরীক্ষা শেষের পর থেকেই ইংরেজি, কমার্স এবং সোশ্যিওলজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে অভিযোগের পাহাড় জমতে শুরু করেছিল। বিতর্ক বাড়তে থাকায় পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখতে একটি বিশেষ বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল এনটিএ। জানা গিয়েছে, কমিটির রিপোর্টে প্রশ্নপত্র তৈরিতে চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার প্রমাণ মিলেছে। নামজাদা প্রখ্যাত গবেষক ও বিশেষজ্ঞদের বানানে মারাত্মক ভুল ছিল। শুধু তাই নয়, বিখ্যাত বইয়ের নাম ভুলভাল ও অস্পষ্টভাবে লেখা। মূল প্রশ্নের গঠনে ভুল, ব্যাকরণগত বিভ্রান্তি এবং লিঙ্গ ও বচন ব্যবহারে অসঙ্গতিও ধরা পড়ে। অন্যদিকে, বিরামচিহ্নের যথেচ্ছ ভুল ব্যবহার এবং সুপ্রতিষ্ঠিত ধারণা বা তত্ত্ব বোঝাতে মনগড়া শব্দের ব্যবহারের বিষয়টি সামনে আসে বলে খবর। শুধু তাই নয়, পূর্ববর্তী বছরগুলির পরীক্ষার প্রশ্নপত্র থেকে হুবহু প্রচুর প্রশ্ন রিপিট বা পুনরাবৃত্তি করা করা হয় বলেও খবর। 

এদিকে এনটিএ নতুন করে পরীক্ষা নিতে চলেছে। ইংরেজি ৯ সেপ্টেম্বর, ২০২৬ প্রথম শিফ্ট - সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা, কমার্স ৯ সেপ্টেম্বর, ২০২৬    দ্বিতীয় শিফ্ট - বিকেল ৩:০০ টে থেকে সন্ধ্যা ৬:০০ টা এবং সোশ্যিওলজি ১০ সেপ্টেম্বর, ২০২৬ - প্রথম শিফ্ট - সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। 

Post a Comment

0 Comments