বেঙ্গল মিরর ডেস্ক: রাজ্য পালাবদলের পর বহু মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছাড়ছেন, অনেকে আবার নিজেদের আখের গুছানোর চেষ্টা করছেন। কেউ কেউ বিজেপিকে সরাতে শক্তিশালী দলের সাথে যুক্ত হচ্ছেন। সেই তালিকায় নবতম সংযোজন শ্রমিক নেতা তথা মানবাধিকারকর্মী সিদ্ধব্রত দাস। জাতীয় বাংলা সম্মেলনের সভাপতি সিদ্ধব্রত দাস হাজার হাজার সদস্য সহ ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন শুক্রবার।
![]() |
| ছবি: প্রদেশ কংগ্রেস |
এ নিয়ে প্রেস বিবৃতিতে প্রদেশ কংগ্রেস বলেছে, "আজ জাতীয় বাংলা সম্মেলনের সভাপতি শ্রী সিদ্ধব্রত দাস তাঁর বেশ কিছু সহকর্মী এবং সংগঠনের সদস্যদের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। আজ আয়োজিত যোগদান অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের AICC ইন-চার্জ শ্রী প্রকাশ জোশী এবং WBPCC সভাপতি শ্রী শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে শ্রী সিদ্ধব্রত দাস আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন। শ্রী দাসের সাথে শ্রী সৈকত পাল, শ্রী পুষ্পল গোস্বামী, শ্রী উৎসব দাস এবং শ্রীমতী পিয়ালী জানী সহ আরও অনেকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন।"
প্রসঙ্গত, এ দিনের এই অনুষ্ঠানে জাতীয় বাংলা সম্মেলনের কয়েকশো সদস্য শারীরিকভাবে উপস্থিত থেকে কংগ্রেসে যোগদান করেন, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তাঁদের হাজার হাজার সদস্যও ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। বিভিন্ন কর্মসূচিতে তাকে প্রায় দেখা যেত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও মানুষের জন্য কাজ করার জন্যেই তাঁর এমন সিদ্ধান্ত।

0 Comments