মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, তবুও ভাঙা পড়ল নেতাজিমূর্তি

বেঙ্গল মিরর ডেস্ক: সম্প্রতি এক রাজ্যসভার সাংসদ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নানান রকম মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে জনপরিসরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবশেষে আসরে নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে লাগাতার কুরুচিকর মন্তব্য ও অপমানজনক পোস্টের বিতর্কের মাঝেই এবার কলকাতায় ভাঙা হল নেতাজির মূর্তি। জানা গিয়েছে, নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডে নেতাজির একটি মূর্তির ডান হাত রাতের অন্ধকারে ভেঙে গুঁড়িয়ে দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলেই খবর। 

সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া

স্বাধীনতার সংগ্রামী নেতাজিকে অসম্মান করার বিষয়ে গতকালই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যম ও প্রকাশ্যে নেতাজির বিরুদ্ধে বিষোদ্গার বরদাস্ত করা হবে না জানিয়ে পুলিশকে গ্রেফতারির নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতায় দেশনায়কের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটল। এ বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে পুলিশও তদন্ত শুরু করেছে। 

Post a Comment

0 Comments