বিদ্রোহীদের পাত্তা দেবেন না, ওম বিড়লার বাড়িতে আর্জি সাগরিকার

বেঙ্গল মিরর ডেস্ক: লোকসভার স্পিকার ওম বিড়লার দিল্লির বাড়িতে গেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ। লোকসভার অধ্যক্ষের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি জমা দিলেন তাঁরা। তৃণমূল কংগ্রেসের তরফে বক্তব্য না শুনে বিদ্রোহী গোষ্ঠীকে মান্যতা না দেওয়ার আর্জি জানানো হয় অধ্যক্ষকে। সাগরিকা ঘোষের দাবি, সংসদীয় কক্ষে এই ভাবে আলাদা গোষ্ঠী তৈরি করা যায় না। এই পদক্ষেপ একেবারেই অসাংবিধানিক ও বেআইনি। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কোনো ‘বিভাজন’ হতে পারে না। মহারাষ্ট্র সংক্রান্ত রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে, এই ধরনের বিভাজন ‘বেআইনি’। এই বিষয়েই একটি চিঠি জমা দিতে এবং স্পিকারকে সাংবিধানিক কাঠামো ও আইনি বিধান মেনে কাজ করার বার্তা দিতেই আজ দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা।


উল্লেখ্য, দিল্লিতে ১০, আকবর রোডের নিজের বাসভবনে রয়েছেন স্পিকার। উত্তরপ্রদেশের বালিয়ায় পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করেন তিনি। ভূপেন্দ্রর বাড়ি থেকে বেরিয়ে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা সরাসরি তাঁর বাসভবনে হাজির হতে পারেন বলে জানা যাচ্ছে। কিন্তু তার আগেই সেখানে পৌঁছে গেলেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ।

Post a Comment

0 Comments