বেঙ্গল মিরর ডেস্ক: প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে ৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আইপিএল-এর ফাইনালে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার ধরমশালার মাঠে প্রথমে ব্যাট করে আরসিবি ৫ উইকেটে ২৫৪ রানের পাহাড় গড়ে। জবাবে ২৫৫ রানের লক্ষ্য নিয়ে ১৯.৩ ওভারে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় গুজরাত টাইটান্স। গুজরাতের ব্যাটিং বিপর্যয়ের কারণে ম্যাচটি একপেশে জয় দিয়ে নিজেদের নামে করে বেঙ্গালুরু।
এ দিন টস জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান গুজরাত অধিনায়ক শুভমন গিল। তবে ধরমশালা মাঠে প্রথমে ব্যাট করার এই সুযোগকে পুরোপুরি কাজে লাগান আরসিবি ব্যাটারেরা। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক রজত পটীদার। চার নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ৩৩ বলে ৯৩ রানের একটি বিধ্বংসী ও অপরাজিত ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল ৫টি চার এবং ৯টি ছক্কায়। ওঁর এই ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করেই গুজরাতের সামনে বিশাল রান খাড়া করে বেঙ্গালুরু। ওপেনিংয়ে নেমে ভালো খেলেন বিরাট কোহলিও; তিনি ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৪৩ রান করেন। এছাড়া পাঁচ নম্বরে নেমে দলকে শক্ত ভিত দিতে সাহায্য করেন ক্রুণাল পাণ্ড্য। তিনি ২৮ বলে ৪৩ রান করেন, যার মধ্যে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। বোলারদের মধ্যে সফলতম জেসন হোল্ডার ৩৯ রানে ২টি এবং কাগিসো রাবাডার ৫৪ রানে ২টি উইকেট নেন। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণ ৫৩ রানে ১টি উইকেট পান। তবে মহম্মদ সিরাজ (৪৬ রান) এবং রশিদ খান (৩ ওভারে ২৯ রান) কোনও উইকেট পাননি। ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে গুজরাত টাইটান্স।
0 Comments