গ্রেফতার বাংলা পক্ষর গর্গ চট্টোপাধ্যায়

বেঙ্গল মিরর ডেস্ক: গ্রেফতার করা হয়েছে বাংলা পক্ষ সংগঠনের সাধারণ সম্পাদক তথা প্রধান সংগঠক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে, কলকাতা পুলিশের সাইবার সেল তাঁকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ ওঠে। 

শেষ পাওয়া খবরে প্রকাশ, গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ছিল। নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়। কাল আদালতে পেশ করা হবে গর্গ চট্টোপাধ্যায়কে।

Post a Comment

0 Comments