ক্যানিং পূর্বে শান্তি-সংহতির বার্তা আইএসএফ-এর

নিজস্ব সংবাদদাতা, ক্যানিং: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের ১৮ বাকি অঞ্চলের দক্ষিণ দাহারানি গ্রামে রবিবার ১০ মে আইএসএফের উদ্যোগে এক শান্তিসভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত নেতৃত্বরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন ১৮ বাকি অঞ্চলের সভাপতি জিয়ারুল ইসলাম ঢালি, সম্পাদক আচাদ আলি ঘরামী সহ মুজাহিদুল মোল্লা, মহিবুল সরদার ও হাবিব গাজী প্রমুখ নেতৃত্ব।

এ দিন নেতৃত্বদের পক্ষ থেকে জানানো হয়, “কোনও অন্যায় বা অত্যাচার সাধারণ মানুষের উপর করা যাবে না। আমরা হিন্দু, মুসলিম, দলিত ও আদিবাসী সকল সম্প্রদায়ের মানুষ একসাথে শান্তি ও সংহতির সঙ্গে বসবাস করতে চাই।” সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতা জিয়ারুল ইসলাম অভিযোগ করেন, “বেশ কিছু দুষ্কৃতী ও অসামাজিক ব্যক্তি সরকারের পরিবর্তনের সুযোগ নিয়ে বর্তমান বিজেপির ছত্রছায়ায় সাধারণ মানুষের দোকান, ঘরবাড়ি দখল, লুটপাট ও ভাঙচুর চালাচ্ছে। পাশাপাশি জমি দখল ও ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায়ের মতো ঘটনাও ঘটছে। আমরা এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং কোনওভাবেই সাধারণ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত হতে দেব না।” সভা থেকে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকায় ঐক্যের পরিবেশ অটুট রাখার আহ্বান জানানো হয়।

Post a Comment

0 Comments