ভোট-গণনা: সামিরুল, গৌতম দেব, শান্তনু সেন, প্রতীক-উরদের বাড়তি দায়িত্ব তৃণমূলের

বেঙ্গল মিরর ডেস্ক: ভোট গণনার কাজ তদারকি করতে বিশেষ কমিটি করেছে তৃণমূল কংগ্রেস।  এক একজন শীর্ষ নেতাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।  নির্বাচন কমিশন যাতে ঠিকভাবে কাজ করে কিংবা বিজেপি যাতে সুবিধা গ্রহণ করতে না পারে তাই এই কমিটি।  বিজেপি চক্রান্ত করে তৃণমূলকে হারাতে পারে, এই কমিটি তাই নজর রাখবে। তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করছে তৃণমূলকে হারাতে উঠে পড়ে লেগেছে বিজেপি , চক্রান্তের ঘটনা ঘটতে পারে তাই আগাম সতর্কতা হিসেবেই এই নতুন কমিটি করা হল।  যে সমস্ত নেতারা এক এক জেলার দায়িত্ব পেয়েছেন তা নিচে দেওয়া হলো- 


আলিপুরদুয়ার-জলপাইগুড়ি সামিরুল ইসলাম, দার্জিলিং সমতল গৌতম দেব, উত্তর দিনাজপুর শান্তনু সেন, দক্ষিণ দিনাজপুর জয়প্রকাশ মজুমদার, মালদহ দোলা সেন ও নাদিমুল হক, মুর্শিদাবাদ-জঙ্গিপুর আসিফ ইকবাল, বহরমপুর প্রতীক উর রহমান, সুখেন্দুশেখর রায়, বীরভূম শতাব্দী রায়–সহ ১, বাঁকুড়া সুশান্ত ঘোষ, বিষ্ণুপুর জীবন সাহা, ঝাড়গ্রাম অরূপ চক্রবর্তী ও নির্মাল্য চক্রবর্তী, পশ্চিম বর্ধমান পার্থ দে, বাবুল সুপ্রিয়, মেদিনীপুর সাংগঠনিক জুন মালিয়া, দেব, পূর্ব মেদিনীপুর সায়নী ঘোষ, ঋজু দত্ত, রানাঘাট শংকর সিং, দেবাশিস গঙ্গোপাধ্যায়, হুগলি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হাওড়া পুলক রায়, অরূপ রায়, কৈলাস মিশ্র, গৌতম চৌধুরী, উত্তর চব্বিশ পরগনা সৌগত রায়, পার্থ ভৌমিক, বারাসত রথীন ঘোষ, পূর্ব বর্ধমান কীর্তি আজাদ, রাসবিহারী হালদার, কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, কুণাল ঘোষ, স্বপন সমাদ্দার, দক্ষিণ কলকাতা অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দক্ষিণ ২৪ পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Post a Comment

0 Comments