আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উদ্যোগে রমযান-কিট বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৫ মার্চ: পবিত্র রমযান মাস উপলক্ষে মানবিক উদ্যোগে সামিল হল Aliah Students for Humanity (ASH)। বৃহস্পতিবার বিকেল ৩:৩০টায় Aliah University–এর পার্ক সার্কাস ক্যাম্পাসে আয়োজন করা হয় “রমযান সামগ্রী ও ঈদ কিটস বিতরণ” কর্মসূচি। এই উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে প্রায় ৩০টি নিম্নআয়ের পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। প্রতিটি কিটে ছিল ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম চানা, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম সর্ষের তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম লাচ্ছা, ৫০ গ্রাম গুঁড়ো দুধ, ৫০০ গ্রাম লবণ এবং ২ প্যাকেট সয়াবিন। আয়োজকদের মতে, রমযান মাসে অনেক নিম্নআয়ের পরিবারের পক্ষে দৈনন্দিন খাদ্যসামগ্রী সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আশপাশের ফুটপাতবাসীদের মধ্যেও ইফতারের সামগ্রী বিতরণ করা হয়। তাদের হাতে ফলের প্যাকেট, জলের বোতল এবং বিরিয়ানির প্যাকেট তুলে দেওয়া হয়।

টিম-আলিয়া 

এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের রাকিন আক্তাব ও রোহিত হাসান এবং বাংলা বিভাগের গবেষক মিরাজুল ইসলাম। তাঁদের সঙ্গে ছিলেন এনায়েতুল্লাহ, নাজমে আলাম, আমিনুর রহমান, আবু বকর গাজী, এস. কে. উসাইদ ও সামিউল্লাহসহ একাধিক শিক্ষার্থী। আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরও উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তাঁদের মধ্যে ছিলেন সালমা খাতুন, রোশনি ঘরামী, ফারহানা ইয়াসমিন, মারিয়ান আলি, ইয়াসমিন খাতুন, সাবেরা খাতুন, সুমিয়া খাতুন ও স্নেহা সাবনাম।

আয়োজকরা জানান, “মানুষের পাশে, মানবতার পাশে”—এই মূলমন্ত্রকে সামনে রেখেই তাঁদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তাঁরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়। রমযান-এর  পবিত্র আবহে শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগ বিশ্ববিদ্যালয় মহলে প্রশংসিত হয়েছে। আয়োজকদের আশা, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা ভবিষ্যতেও আরও বিস্তৃত আকারে অব্যাহত থাকবে এবং মানবিক সহমর্মিতার বার্তা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়বে।

Post a Comment

0 Comments