বেঙ্গল মিরর ডেস্ক: সম্প্রতি কেন্দ্রের বিজেপি সরকার রান্নার গ্যাসের দাম ৬০ টাকা এবং বাণিজ্যিক গ্যাসের দাম ১৪৪ টাকা বৃদ্ধি করেছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস।
সংগঠনের তরফে প্রদীপ প্রসাদ এক বিবৃতিতে বলেন, এপস্টিন ফাইলে উজ্জ্বল নাম পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরী একদিকে বলছেন আমাদের ফুয়েল এবং গ্যাস পর্যাপ্ত পরিমাণে মজুত আছে অন্যদিকে রান্নার গ্যাসের আকাল দেখা যাচ্ছে। হোটেল রেস্তোরা বন্ধ হয়ে পড়ছে। যুদ্ধে অংশ না নিয়েও মধ্য প্রাচ্যে যুদ্ধের পরিস্থিতির সুযোগ নিয়ে কৃত্রিম অভাব তৈরি করছে বিজেপি সরকার। তাঁর মনে হয়, গ্যাসের দাম বৃদ্ধি ইস্যুটা জনগণের চোখে যাতে আড়ালে চলে যায়।মোদি সরকারের ভুল বিদেশ নীতির কারণে আজ এই পরিস্থিতির সম্মুখীন সারা দেশ।মোদি সরকার ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করার ফল আজকের এই পরিস্থিতি।
আর ঠিক এই কারণেই বৃহস্পতিবার পথে নামছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। ১২ মার্চ, বৃস্পতিবার, বেলা ১২ টায় দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে হাজরা মোড়ে বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত করা হবে। এই কর্মসূচিতে কংগ্রেসের বহু নেতাকর্মী অংশ নেবে বলে জানা গিয়েছে।

0 Comments