স্টুডেন্ট ইভ্যালুয়েশন টেস্ট-এর ফলপ্রকাশ করল কিডস

বেঙ্গল মিরর ডেস্ক: ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি এবং মেধার বিকাশের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল কবিতীর্থ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড স্টাডিজ। খিদিরপুর অঞ্চলের এই সামাজিক সংগঠনটি বেশ কয়েকবছর ধরে নানান কাজকর্ম করছে। তারই একটি উল্লেখযোগ্য দিক হল স্টুডেন্ট ইভ্যালুয়েশন টেস্ট বা সেট। গত ডিসেম্বর মাসে এই পরীক্ষা নেওয়া হয়। রাজ্যের বিভিন্ন জেলার দশম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই পরীক্ষায় অংশ নিয়েছিল। এরই ফলাফল প্রকাশিত হল।

Press Conference: GS Md Rizwan and others present

শনিবার সন্ধ্যায় কিডসের অফিসে সংস্থার বিভিন্ন সদস্য ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে সংস্থার তরফে জানানো হয়, বিভিন্ন বিষয়ে সেরা পড়ুয়াদের যেমন সম্মানিত করা হবে, একইসঙ্গে সমস্ত বিষয়ে এগিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের এককালীন পুরস্কার, মেডেল ইত্যাদি দেওয়া হবে। এখানেই শেষ নয়, যেহেতু এই ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের বড় ভূমিকা থাকে, তাই শিক্ষক-শিক্ষিকাদেরও পুরস্কৃত করা হবে। একইসঙ্গে প্রত্যেকের বাবা-মাকে সম্মানিত করা হবে। আগামী দিনে এই ছাত্র-ছাত্রীরা হবে দেশের ভবিষ্যৎ। তারা যাতে ভবিষ্যতে পড়াশোনায় বাধা প্রাপ্ত না হয়, তার জন্য সব রকম সহায়তার কথাও জানানো হয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হবে বিশেষ স্কলারশিপ এবং অন্যান্য সহায়তা। আর এই পরীক্ষা ঘিরে ব্যাপক সাড়া ফেলেছিল বলে জানান কিডসের কর্মকর্তারা। 

Post a Comment

0 Comments