বিশ্ব ইউনানি দিবস: ইউনানি চিকিৎসার নানান দিক নিয়ে কলকাতায় সেমিনার

জাহানারা খাতুন ও সুকান্ত পাল

ভারতে ইউনানি চিকিৎসার জগতের মহীরুহ, স্বাধীনতা সংগ্রামী ও জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হাকিম আজমল খানের জন্মদিন তথা বিশ্ব ইউনানি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা ও সংবর্ধনাসভা অনুষ্ঠিত হয় কলকাতায়। ওয়েস্ট বেঙ্গল আয়ুষ ডক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা ডব্লিউবিএডিওয়াইএ নামে এক সংগঠনের ডাকে এই অনুষ্ঠানটি হয়। ইউনানি চিকিৎসার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সেসমস্ত মানুষদের সংবর্ধিত করা হয়। একইসঙ্গে চিকিৎসা বিজ্ঞানের নানান দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্টরা। উত্তর কলকাতার বীরেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত মহাসমাবেশে ইউনানি চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজের বহু বিশিষ্টজন। ইউনানি চিকিৎসার জন্য জীবনকৃতী অ্যাওয়ার্ড পান পদ্মভূষণ হাকিম সাইফুদ্দিন কাদরী।

Event by Ayush Doctor Union

এ দিকে মেডিটেশন সেশন পরিচালনা করেন প্রজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস. কে আগরওয়াল, আয়ুষ গবেষণা নিয়ে আলোচনা করেন কলকাতা মেডিক্যাল কলেজের এমএসভিপি ডা. অঞ্জন অধিকারী ও প্রফেসর ডা. তন্ময় গঙ্গোপাধ্যায়, প্রবীণ নাগরিকদের অসুখ ও চিকিৎসা নিয়ে বক্তব্য রাখেন প্রফেসর ডা.  অরূনাংশু তালুকদার।

Event by Ayush Doctor Union

ইউনানি মেডিসিন ও চিকিৎসা বিষয়ে ডা. মুহাম্মদ নাওয়াব, ডা. রহমাতুল্লাহ রহমানি, ডা. মুহাম্মদ মসিহুজ্জামান, কলকাতা ইউনানি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. এম.এ পারভেজ, ডা. দানিশ জাফর। এছাড়াও নানান বিষয়ে আলোচনা করেন ডা. সৌরভ কোলে, ডা. উমা মুখার্জি।

Event at Unani Council

অন্যদিকে, বুধবারই পশ্চিমবঙ্গ ইউনানি কাউন্সিলে পালিত হয় বিশ্ব ইউনানি দিবস তথা হাকিম আজমল খান সাহেবের ১৫৯তম জন্মদিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনানি কাউন্সিলের রেজিস্ট্রার তথা  রাজ্য স্বাস্থ্য দফতরের অ্যাডিশনাল সেক্রেটারি খালিদ কাইসার, পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ কাউন্সিলের রেজিস্ট্রার এবং পশ্চিমবঙ্গ ইউনানি কাউন্সিলের সকল স্টাফ। 

Post a Comment

0 Comments