স্কুলে নামায পড়ানোর মিথ্যা অভিযোগে গ্রেফতার, পুলিশি তদন্তে ফাঁস আরএসএস-এর চক্রান্ত!

বেঙ্গল মিরর ডেস্ক: বিজেপি-শাসিত রাজ্যে মুসলিমদের উপর নির্যাতনের খবর আসছে।অভিযোগ, মিথ্যা প্রচার চলছে। শুধু তাই নয়, চক্রান্ত করে নিরীহ মানুষকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এরই মধ্যে ভালো খবর। তদন্তে বিজেপি নেতার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পরে মথুরা থেকে বরখাস্ত মুসলিম প্রধান শিক্ষককে পুনর্বহাল করা হয়েছে। সংবাদ সংস্থা অল্ট নিউজ খবর করেছে, উত্তরপ্রদেশের মথুরা জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক জান মুহাম্মদ, যাকে স্থানীয় বিজেপি নেতার অভিযোগের পরে বরখাস্ত করা হয়েছিল, একটি তদন্ত কমিটি অভিযোগগুলি মিথ্যা বলে প্রমাণিত হওয়ার পরে সরকার তাকে পুনর্বহাল করেছে।

জানা গিয়েছে, নৌঝিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক জান মুহাম্মদকে সাময়িক বরখাস্ত করার আদেশ দিয়েছিলেন জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক বা বিইও। বিজেপির বাজনা মণ্ডলের সভাপতি দুর্গেশ প্রধান ৩০ জানুয়ারী অভিযোগ দায়ের করেছিলেন যে শিক্ষক স্কুলকে "ইসলামীকরণ" করছেন, ছাত্রদের মগজ ধোলাই করছেন এবং তাদের নামায পড়তে বাধ্য করছেন। স্কুলে জাতীয় সংগীত গাওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। অভিযোগ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিইও রতন কীর্তি অভিযোগগুলিকে "গুরুতর প্রকৃতির" বলে গণ্য করে ৩১ জানুয়ারি তাৎক্ষণিকভাবে জান মুহাম্মদকে বরখাস্ত করেন। অভিযোগের কোনও প্রাথমিক তদন্ত বা যাচাই ছাড়াই এটি করা হয়।

Image credit: alt news

এ নিয়ে কীর্তি সাহেব সংবাদমাধ্যম দৈনিক ভাস্করকে বলেন, "স্কুলে বাচ্চাদের নামায পড়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। ব্লক শিক্ষা অফিসারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। প্রধান শিক্ষককে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাকে বরখাস্ত করা হয়েছে। অফিসারদের বিস্তারিত রিপোর্টের ভিত্তিতে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।"এরই মধ্যে বিইও প্রকাশ্যে স্বীকার করেন যে তাদের কাছে জান মুহাম্মদের বিরুদ্ধে অভিযোগগুলিকে সমর্থন করার জন্য কোনও ভিডিয়ো বা ফটোগ্রাফিক প্রমাণ নেই। মিডিয়াকে দেওয়া এক বিবৃতিতে, তিনি স্থগিতাদেশকে একটি "অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত" হিসাবে বর্ণনা করেন। একটি দুই সদস্যের কমিটি গঠন করা হয়।

এ দিকে বিষয়টি তদন্ত করতে ৪ ফেব্রুয়ারি দলটি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছায়। সেখানে তারা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বক্তব্য রেকর্ড করেন। মিডিয়ার সাথে কথা বলার সময় তারা বলেছিলেন যে অভিযোগগুলি প্রথম নজরে সত্য বলে মনে হচ্ছে না এবং তারা যথাসময়ে একটি বিশদ বাস্তব প্রতিবেদন জমা দেবেন। ৬ ফেব্রুয়ারি রতন কীর্তি প্রধানশিক্ষক জান মুহাম্মদকে পুরো বেতনে পুনর্বহাল করার সরকারি আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে যে তদন্ত কমিটি ৪ ফেব্রুয়ারি স্কুলে একটি শারীরিক পরিদর্শন করেছে এবং জান মুহাম্মদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। যেহেতু তার বিরুদ্ধে অভিযোগগুলি মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে, তাই জান মুহাম্মদকে সাময়িক বরখাস্তের তারিখ থেকে পূর্ণ বেতনে পুনর্বহাল করা হয়েছে।

Post a Comment

0 Comments