বেঙ্গল মিরর ডেস্ক: কারও সঙ্গে আসন রফা হবে না। একাই লড়বে কংগ্রেস। বৃহস্পতিবার এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় নেতৃত্ব।এক বিবৃতিতে কংগ্রেস বলেছ, "সমস্ত রকম জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে, আষাঢ়ে গল্পের মুখে ঝামা ঘষে দিয়ে ২০ বছর পর পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে।
![]() |
| বৈঠকে শীর্ষ নেতৃত্ব |
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার তাঁর অক্লান্ত পরিশ্রম ও স্বচ্ছ রাজনৈতিক দৃষ্টিভঙ্গী দ্বারা সর্বস্তরের কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দল এবং সংগঠনকে এমন এক জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন, যেখানে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা জননায়ক রাহুল গান্ধী সহ সর্ব ভারতীয় কংগ্রেসের নেতৃত্বের সম্মতি ও সিদ্ধান্তক্রমে পশ্চিমবঙ্গে কুড়ি(২০) বছর পর ভারতীয় জাতীয় কংগ্রেস বিধানসভা নির্বাচনে একক ভাবে সবকটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। "
আরও বলা হয়েছে,, "আমরা আন্তরিক ধন্যবাদ জানাই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, জননায়ক রাহুল গান্ধী, সর্ব ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ( সংগঠন) কে.সি.বেনুগোপাল, সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ( ইনচার্জ : প:ব) গোলাম আহমেদ মীর সহ সর্ব ভারতীয় কংগ্রেসের নেতৃত্বকে।পশ্চিমবঙ্গের সর্বত্রই এবার হাত চিহ্ন। সর্বত্রই উড়বে কংগ্রেসের পতাকা।"

0 Comments