নারী দিবস উপলক্ষে বিশেষ ক্রিকেট ম্যাচের আয়োজন করছে ভেলোসিটি ভেঞ্চারস

আসিফ রেজা আনসারী

বিশ্বজুড়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে নারী দিবস। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে বহু প্রত্যাশিত SMASH N DASH ক্রিকেট টুর্নামেন্ট হতে চলেছে সিলভার স্প্রিং ক্লাবে। উদযাপনের সঙ্গে প্রতিযোগিতামূলক মনোভাব মিশ্রিত করে SMASH N DASH ক্রিকেট খেলায় ৩টি পুরুষ দল এবং ৪টি মহিলা দল খেলায় অংশগ্রহণ করবে। গতিশীল প্রতিভা, টিমওয়ার্ক এবং খেলাধুলা প্রদর্শিত হবে নারী দিবসে। এ নিয়ে উদ্যোক্তারা জানান, ইভেন্টের লক্ষ্য হল ক্রিকেটে মহিলাদের অংশগ্রহণকে তুলে ধরা, তাদের উৎসাহিত করা এবং অন্তর্ভুক্তি এবং সম্প্রদায়ের সম্পৃক্ততা বৃদ্ধি করা।

জানা গিয়েছে, ভেলোসিটি ভেঞ্চার আয়োজিত ইভেন্টটির মাথায় রয়েছেন সুমিত জেরোম কাতারুকা এবং নিধি আগরওয়াল। এর টাইটেল স্পন্সর এসআরজি গ্রুপ অফ কোম্পানি। এই সংস্থার পক্ষে শ্রীকান্ত মুরারকা, রাহুল দ্রোলিয়া ও গৌতম চৌধুরী। হাইড্রেশন পার্টনার বি ক্লিয়ার তথা আয়ুষ জৈন। ফটোগ্রাফি পার্টনার সিগনেচার সিন বা সমৃদ্ধা গাঙ্গুলী। ট্রফি পার্টনার ফ্লাই হাই ইভেন্টস তথা অজয় মোহতা। ডিজিটাল মার্কেটিং পার্টনার ডিজিটাল গ্রোথ মিডিয়া বা জ্যোতি সিং। স্বাস্থ্যকর স্ন্যাকস পার্টনার স্নেসেটস তথা সোনম মান্না। 


যে ৭টা দল অংশগ্ৰহণ করছে তার নাম ও মালিকরা হলেন আর- কিউবেড- রজনী আগরওয়াল, সাঁচির পরম্পরা- সোনম শ্রীবাস্তব, ইউনিকর্ন নিনজাস - জি আগরওয়াল এবং নিনা ঝুনঝুনওয়ালা, কাইরা ব্লাস্টার - শীতল আগরওয়াল এবং নিধি রথি, কেজে যোদ্ধা - কুশল জৈন। রবিবার স্প্রিং ক্লাবে এ নিয়ে বিশেষ অকশন হয়। বিভিন্ন দলের মালিকপক্ষ নির্দিষ্ট মূল্যবান দিয়ে দলের তরফে খেলোয়াড়কে বাছাই করেন। এই নিলামে প্রত্যেক খেলোয়াড়ের জন্য একটি নির্দিষ্ট মূল্যবান রাখা হয়েছিল। তারপর নিলামে নিয়ম মেনে সর্বোচ্চ দরদাতাকে সেই খেলোয়াড়কে প্রদান করা হয়। 

Post a Comment

0 Comments