জেআইএস বিশ্ববিদ্যালয় ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন

শ্রাবণী দাসগুপ্ত

জেআইএস বিশ্ববিদ্যালয় ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক ব্যাচের শিক্ষাগত কৃতিত্ব জাঁকজমকপূর্ণভাবে উদযাপন হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মভূষণ অধ্যাপক ড. শিবকুমার সারিন চ্যান্সেলর এবং পরিচালক ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সাইন্স নয়া দিল্লি, বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ ভারতের প্রথম লোকপাল এবং ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, সর্দার তারানজিত সিং চ্যান্সেলর জেআইএস বিশ্ববিদ্যালয় এবং ব্যবস্থাপনা পরিচালক, অধ্যাপক ভাস্কর গুপ্ত উপাচার্য এবং অধ্যাপক গৌতম ঘোষ প্রো ভাইস চ্যান্সেলর। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর সর্দার তারানজিত সিং। গত এক বছরের বিশ্ববিদ্যালয় শিক্ষাগত মাইলফলক এবং সাফল্য তুলে ধরা হয়। মোট ১৪৫০ জন শিক্ষার্থীকে ডিগ্রী এবং ডিপ্লোমা প্রদান করা হয় যার মধ্যে ৯৯৯ জন স্নাতক ডিগ্রি ৩১৫ জন স্নাতকোত্তর ডিগ্রি ১২১ জন ডিপ্লোমা এবং ১৫ জন পিএইচডি ডিগ্রী রয়েছে। ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবস্থাপনা, ফার্মাসি, বিজ্ঞান, শিক্ষা, আইন কৃষি এবং অ্যাডভান্স স্টাডিক গবেষণা সহ বিভিন্ন অনুষদের ডিগ্রি ডিপ্লোমা প্রদান করা হয়।

সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা 

পরিচালক তারানজিত সিং বলেন, এই সমাবর্তন বিশ্ববিদ্যালয় জন্য একটি গর্বের মাইল। কারণ, আমরা আমাদের শিক্ষার্থীদের অধ্যবসায় নিষ্ঠা এবং কৃতিত্বের উদযাপন করছি। তাদের যাত্রার পরবর্তী পর্যায়ে পা রাখার সাথে সাথে আমরা নিশ্চিত যে তারা জ্ঞান, উদ্ভাবন এবং সততার মূল্যবোধকে কাজে লাগিয়ে সমাজ ও জাতির জন্য অর্থপূর্ণ অবদান রাখবে।

Post a Comment

0 Comments