পিলখানায় শুটআউট: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিক্ষোভ কংগ্রেসের

বেঙ্গল মিরর ডেস্ক: সম্প্রতি হাওড়ার পিলখানায় শুটআউট-এর ঘটনা ঘটে। এ নিয়ে উত্তাল হয়েছে রাজ্যের রাজনীতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে ও সন্ত্রাসরাজ চলছে বলে অভিযোগ তুলল কংগ্রেস। শুক্রবার দক্ষিণ কলকাতা কংগ্রেসের তরফে এক বিক্ষোভ সমাবেশ করা হয়। অভিযোগ, রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা তলানিতে গিয়ে পৌঁছেছে। হাওড়ার পিলখানা অঞ্চলে প্রকাশ্যে শুটআউট-এর ঘটনা সেটাই প্রমাণ করে।

কংগ্রেসের প্রতিবাদ

জানা গিয়েছে, সেই ঘটনার খবর সংগ্রহের জন্য পেশাগত প্রয়োজনে সেখানে উপস্থিত সাংবাদিক ময়ুখ ঠাকুর চক্রবর্তী এবং এক চিত্র সাংবাদিকের ওপর নির্মম হামলা হয়। এ নিয়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, গণতন্ত্রের তৃতীয় স্তম্ভের ওপরই আক্রমণ বলে মনে করি। তাই শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বেলা ২-৩০ টের সময় ভবানীপুরে যদুবাবুর বাজার মোড়ে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি এবং সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ সংগঠিত করা হয়। এই বিক্ষোভে বহু কংগ্রেস কর্মী অংশগ্রহণ করে।


Post a Comment

0 Comments