আনন্দপুর অগ্নিকাণ্ড: বিচারবিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ কংগ্রেসের

বেঙ্গল মিরর ডেস্ক: সম্প্রতি আনন্দপুর এর কাছে এক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে বহু শ্রমিকের মৃত্যু ঘটে। আর এই বিষয় নিয়ে মাঠে ময়দানে আন্দোলন করছে বিরোধী দলগুলো। তাদের দাবি, রাজ্য প্রশাসন সঠিক কোনও ব্যবস্থা নিচ্ছে না। দোষীদের বিরুদ্ধে কোনও নিয়ম-নীতি মানা হয়নি বলে অভিযোগ। আর এই অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার বড় আন্দোলন করল দক্ষিণ কলকাতা কংগ্রেস। নেতৃত্ব দেন কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ।

রাস্তায় কংগ্রেস নেতারা

এ দিন তিনি লিখিত বিবৃতিতে বলেন, "আনন্দপুরে নাজিরাবাদে অগ্নিকাণ্ডের জেরে মানুষের মৃত্যুমিছিল দেখলো বাংলা। মৃত্যুর সংখ্যা নিয়ে সরকার চোর পুলিশ খেলছে। সরকারি সূত্রে প্রায় ৩২ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এখনো বহু মানুষ নিখোঁজ। এই এমতাবস্থায় সরকার ক্ষতিপূরণ ঘোষণা করেই ক্ষান্ত। দোষীদের চিহ্নিত করণ, WOW MOMO' র মালিক তৃণমূলের ঘনিষ্ঠ তাই তার টিকিও ছুঁতে পারছে না পুলিশ প্রশাসন। দমকল মন্ত্রী ও ইস্তফা না দিয়েই ঘাপটি মেরে বসে আছে।"

পুলিশ পাকড়াও করছে আন্দোলনকারীদের

কংগ্রেসের তরফে আরও বলা হয়, নাজিরাবাদের অগ্নিকাণ্ডের দায় মাথায় নিয়ে দমকল মন্ত্রীকে ইস্তফা দিতে হবে।  ৩২ জন শ্রমিকের মৃত্যুর জন্য WOW MOMO' কার খানার মালিক সাগর দাড়িয়ানি কে গ্রেফতার করতে হবে। হাইকোর্টের কর্মরত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করিয়ে আসল তথ্য জনসমক্ষে আনতে হবে। পূর্ব কলকাতা জুড়ে জলাভূমি ভরাট করে নির্বিচারে প্রমোটিং ব্যবসার রমরমা কারবার বন্ধ করতে হবে।

এ দিন পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বড় আন্দোলন করা হয়। সেখানেই এই সমস্ত দাবি তুলে ধরা হয়। এই ৪ দফা দাবিতে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য বিধানসভার নর্থ গেটে বেলা ৩টায় বাজেট অধিবেশনের সময় বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস কর্মীরা। এমনকি এ নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। 

Post a Comment

0 Comments