ফের হাত ধরলেন মৌসম নূর, অস্বস্তি বাড়ল তৃণমূলের

বেঙ্গল মিরর ডেস্ক: আগেই জল্পনা ছিল। সেটাই হল শনিবার। বাংলায় বিধানসভা ভোটের আগেই ঘর বদল করলেন সাংসদ মৌসম নূর। শনিবার বিকেলে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম। উত্তরবঙ্গের রাজনীতিতে যা বড় ঘটনা বলেই মনে করা হচ্ছে।জানা গিয়েছে, এ বছর এপ্রিল মাসে রাজ্যসভায় তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। তার ঠিক আগেই নয়াদিল্লিতে কংগ্রেস দফতরে পৌঁছে যান মৌসম। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ও মালদহ দক্ষিণের সাংসদ তথা ভাই ঈশা খান চৌধুরীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের হাত ধরলেন মৌসম নূর।


এ নিয়ে সাংবাদিক বৈঠকে মৌসম বলেন, “মালদহে গণিখান চৌধুরীর ঐতিহ্যকে আরও মজবুত ও শক্তিশালীকে করতেই কংগ্রেসে ফিরেছি। তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি। সোমবার রাজ্যসভা থেকেও ইস্তফা দিয়ে দেব”।

Post a Comment

0 Comments