বেঙ্গল মিরর ডেস্ক: ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে শামসেরগঞ্জে যে দাঙ্গার ঘটনা ঘটে, সেখানে এসডিপিআই-এর কোনও ভূমিকা ছিল না। শুধুমাত্র পার্টিকে বদনাম করার উদ্দেশ্যে ভুয়ো মামলার মাধ্যমে এসডিপিআই-এর সুতি বিধানসভার সভাপতি এমদাদুল হক এবং দলের কর্মী ওলিউর রহমানকে গ্রেফতার করা হয়েছিল। এমনই অভিযোগ করে দুই জামিনে মুক্তি নিয়ে বিবৃতি দিল এসডিপিআই।
![]() |
| ছবি: আলম শেখ |
রবিবার এক বিবৃতিতে আরও বলা হয়েছে, আজ তাঁরা জামিনে মুক্তি পেয়ে বহরমপুর জেল থেকে রাত্রি ৯:২১ মিনিটে বেরিয়ে আসেন। তাঁদের স্বাগত জানান এসডিপিআই-এর রাজ্য সাধারণ সম্পাদক ডা. কামাল বাসিরুজ্জামান, রাজ্য কমিটির সদস্য মো. আসাদুল্লাহ ও হাবিবুর রহমান এবং উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি মো. জাকির হোসেন। এবং ডা. কামাল বাসিরুজ্জামান নিজেই তাঁদেরকে সঙ্গে নিয়ে যান তাঁদের বাড়ি।

0 Comments