এসআইআর: প্রান্তিক শ্রেণির মানুষকে বিপদের ফেলবে, মনে করে বাম-নেতৃত্ব

বেঙ্গল মিরর ডেস্ক: দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর করা হবে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতে নিয়েছে বেশকিছু রাজনৈতিক দল ও সংগঠন। মূলত বিহারে এসআইআর নিয়ে আদালতে মামলা চলছে। তবে গোটা দেশেই হতে পারে ভোটার তালিকার সংশোধন। এ নিয়ে আলোচনা করতে বিশেষ সম্মেলন হল কলকাতায়। বুধবার মৌলালী যুবকেন্দ্রে সিপিআইএমএল লিবারেশনের উদ্যোগে ছিল বিশেষ আলোচনা। সেখানেই এসআইআর বাতিলের কথাও বলেন বক্তারা।


ওই আলোচনাসভায় উপস্থিত ছিলেন সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দ্রানী দত্ত, রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম, আরএসপির মনোজ ভট্টাচার্য প্রমুখ।বক্তারা অভিযোগ করেন এসআইআরের মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা হবে। সাধারণ মানুষের ভোটাধিকার ও নাগরিকত্বের উপর আঘাত বলেও মন্তব্য করেন বক্তারা। এছাড়া দেশের সংবিধানের উপর বিজেপি সরকার নানাভাবে আক্রমণ চালাচ্ছে, সেই কাজে নির্বাচন কমিশন সাহায্য করছে বলেও মনে করেন বাম নেতারা। সবাই বলেন, এসআইআর বাতিল করতে হবে। প্রান্তিক শ্রেণির মানুষের উপর যাতে আঘাত না আসে, সেই বিষয়ে মানুষে সচেতন হওয়ার বার্তা দেন বাম নেতারা।

Post a Comment

0 Comments