বাতিল হওয়া NEET-UG পরীক্ষা হবে ২১ জুন, দিনক্ষণ ঘোষণা করল NTA

বেঙ্গল মিরর ডেস্ক: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) গত মঙ্গলবার এক ঘোষণার মাধ্যমে ৩ মে অনুষ্ঠিত  নিট-ইউজি ২০২৬ বাতিল করে। বলা হয়েছিল, পরীক্ষা আলাদাভাবে পুনরায় অনুষ্ঠিত হবে। সিবিআই পরীক্ষার সাথে যুক্ত অভিযোগের ব্যাপক তদন্ত করবে। সংস্থাটি বলেছে যে প্রাপ্ত ইনপুট, আইন প্রয়োগকারী সংস্থাগুলির দ্বারা যে রিপোর্ট সামনে এসেছে তাতে পরীক্ষাটি সঠিক হতে পারে না। তাই বাতিল করা হল।এরই মধ্যে নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১ জুন রবিবার পরীক্ষা হবে।

পরীক্ষা বাতিল হওয়ার পর ছাত্র-ছাত্রীরা দুশ্চিন্তার মধ্যে ছিল। এর এরই মধ্যে নতুন করে দিনক্ষণ ঘোষণা করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কোন সেন্টারে পরীক্ষা হবে, কি কি পদ্ধতি অবলম্বন করা হবে, সমস্ত কিছু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। 

প্রসঙ্গত, এর আগে পরীক্ষা বাতিল নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির বক্তব্য ছিল, "পুনরায় অনুষ্ঠিত পরীক্ষার তারিখ, পুনরায় জারি করা প্রবেশপত্রের সময়সূচী সহ বিস্তারিত তথ্য আগামী দিনে এজেন্সির অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানানো হবে।"এনটিএ আরও বলেছিল যে পরীক্ষা সম্পর্কিত অভিযোগগুলির একটি বিস্তৃত তদন্তের জন্য সরকার বিষয়টি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এর কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এনটিএ ব্যুরোকে সম্পূর্ণ সহযোগিতা করবে এবং তদন্তের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ, রেকর্ড এবং সহায়তা প্রদান করবে। 

Post a Comment

0 Comments