বেঙ্গল মিরর ডেস্ক: মঙ্গলবার মুন্সিপাড়া যুবকবৃন্দের উদ্যোগে তালিবপুর চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলার তালিবপুরে। প্রায় ১৫ দিন ধরে চলে এই ক্রিকেট খেলাটি। আজ ফাইনাল ম্যাচটি হয় কারিকরপাড়া ও সুন্দরপাড়ার মধ্যে। আজকের এই ফাইনাল ম্যাচে কারিকরপাড়া জয় লাভ করে। এ দিনের এই খেলাকে ঘিরে মানুষের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এ দিনের এই খেলায় আস্থা হোমিও সেবাকেন্দ্র'র পক্ষ থেকে সি.পি.ডি.আর ( হিউম্যান রাইটস) এর সেক্রেটারি আবুল হাসান আল মামুন একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন। স্থানীয় প্রধানের প্রতিনিধি, ইমাম সাহেব -সহ অন্যান্য গুণিজন উপস্থিত ছিলেন এই দিনের খেলায়। উল্লেখ্য, মোবাইল ও গেম থেকে মানুষকে খেলার মাঠে ফেরাতে এই খেলার আয়োজন করা হয়েছে উদ্যোগতাদের পক্ষ থেকে।
বর্তমানে যুবসমাজ যখন মোবাইল গেমে মত্ত, ঠিক সেই সময় শীতের দুপুরে ক্রিকেট খেলার আয়োজন করে মুন্সিপাড়া যুবকবৃন্দ। ৫ জানুয়ারী, শুক্রবার মুর্শিদাবাদের সালার থানার তালিবপুর গ্রামে এই ক্রিকেট খেলার সুচনা হয়। সেই দিনের খেলায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছোটো থেকে বড় সকল মানুষের মধ্যেই ছিল এই খেলাকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা।


0 Comments