রং নয়, রিলস বানানোর চক্করে দুর্ঘটনা! দাবি সিপির, এবার বৃষ্টিতে বাইক বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভারে

বেঙ্গল মিরর ডেস্ক: এবার পুজোর আগে শহর সাজাতে গিয়ে ক'দিন আগে বেশ কিছু রাস্তা রং করে কলকাতা পুরসভা। আলপনার পাশাপাশি রং করা হয় গড়িয়াহাট, চিংড়িঘাটা-সহ একাধিক ফ্লাইওভার। এই নিয়ে নিত্যযাত্রীরা নানা প্রশ্ন তুলতে শুরু করেন। এরই মধ্যে দুর্ঘটনার কথাও বলা হয়। বুধবার দুপুরের হালকা বৃষ্টিতে চিংড়িঘাটা ফ্লাইওভারে পিছলে যায় বাইক। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। তড়িঘড়ি লাগানো হয় স্পিডব্রেকার, তোলা হয় রং। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবার বৃষ্টি পড়লে চিংড়িঘাটা উড়ালপুলে বাইক যাতায়াত বন্ধের নিদান দিলেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ। স্পষ্ট জানিয়ে দিলেন, সংশ্লিষ্ট ফ্লাইওভারে বাঁক রয়েছে, বৃষ্টি হলেই স্কিড করার সম্ভাবনা থেকেই যায়। তাই বাইক উঠতে দেওয়া হবে না।

Photo credit: IE Bengali

দুর্ঘটনায় অনেকেই ফ্লাইওভারে করা নতুন রং-কে দায়ি করেছেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করে এভাবে রং করার সমস্যাও তুলে ধরেছেন। বুধবারই এনিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, চিংড়িঘাটায় অয়েল পেইন্ট ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছে অ্যান্টি স্কিড পেইন্ট। জানান, উড়ালপুলের দেওয়ালে কালো-হলুদ রং করা রয়েছে। সেটা অয়েল পেইন্ট। সেখান থেকে কোনও বিপত্তি হয়েছে কিনা, তা দেখতে হবে। বিষয়টি যে মুখ্যমন্ত্রীর কানে গেছে সেটিও অগ্নিমিত্রা জানিয়ে দেন। সঙ্গে খবর যায় কেএমডিএ কর্তৃপক্ষ, বিধাননগর পুলিশ কমিশনারেট এবং দমকলের ডিজি অনুজ শর্মার কাছে।

Post a Comment

0 Comments