সংখ্যালঘুদের পুলিশের চাকরি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে, দাবি মাদ্রাসা ছাত্র সংগঠনের

বেঙ্গল মিরর ডেস্ক: রাজ্য সরকার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের পুলিশের চাকরি থেকে বঞ্চিত করতে চাইছে, এমনই অভিযোগ তুলে সরব হল মাদ্রাসা ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি। এ নিয়ে সাজিদুর রহমান একটি বিবৃতি জারি করেছেন তার বক্তব্য হল, " রাজ্যে একই দিনে সরকারি দুটি চাকরির পরীক্ষা সঠিক নয়"। তিনি জানিয়েছেন, 'বিভাগ দুটি হল পূর্ব ঘোষিত ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং  ঘোষিত ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। খুব ভালো বহুদিন বাদে সরকারের চোখ খুলেছে তবে বলা বাহুল্য সরকারের চক্রান্তের চোখ খুলেছে।' তিনি আরও দাবি করেন, সরকার যে প্রত্যেকটি বিষয়ে দ্বিচারিতা করছে সেটা জলের মত পরিস্কার।
কারণ, হিসাবে তিনি দাবি করেন, যে সমস্ত সংখ্যালঘু পরীক্ষার্থীরা এমএসসি ও পুলিশের পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিল তারা কি করবে! তারা কি মাদ্রাসা সার্ভিস দেবে না পুলিশের পরীক্ষা দেবে? তাঁর যুক্তি, ১২ বছর পর এমএসসি হচ্ছে মানে সংখ্যালঘু মুসলিম পরীক্ষার্থীরা তাতেই বসবে, এটাই স্বাভাবিক। তিনি প্রশ্ন তোলেন, তাহলে কি মুসলিমরা পুলিশ বিভাগে চাকরি করুক এটা প্রশাসনের একটা অংশ মানতে পারছে না?
এই বিজ্ঞপ্তি নিয়েই আপত্তি তুলছে অনেকেই

নাকি চোর চিটিংবাজ তোলাবাজ সরকার সংখ্যালঘুদের পিছিয়েই রাখতে চাই?
সাজিদুর রহমানের অভিযোগ, মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের সঙ্গে কোনোভাবেই ভদ্র ব্যবহার করেনা। পরীক্ষার্থীদের সার্বিক সমস্যা নিয়ে কথা বলতে গেলেও দুর্ব্যবহারের সম্মুখীন হতে হয় বলেও তিনি অভিযোগ করেন।
লিখিত বিবৃতিতে সাজিদুর রহমান আরও জানান, "7th_SLST পরীক্ষায় অবিলম্বে TET ( I - VIII) থেকে Negetive Mark এর বিষয়ে উল্লিখিত Information Guidelines এর মধ্যে যে নেগেটিভ মার্কসের এর কথা বলা হয়েছে তাতে আমরা ধোঁয়াশার মধ্যে রয়েছি। 7th SLST পরীক্ষায় Under Graduate ও Upper Primary TET থেকে Negative Marks প্রত্যাহার করে  শুধুমাত্র Pass Marks 60% করতে হবে। যেটা NCTE Guideline পরিষ্কার ভাবে উল্লেখ্য আছে এবং NCTE Guidelines প্রত্যেক রাজ্য TET এবং কেন্দ্রীয় TET সবাই এই নিয়মকে মেনে চলে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য প্রাইমারি TET এবং স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি TET এরা মান্যতা দিতে পারলেও সেই একই সরকারের মাদ্রাসা সার্ভিস কমিশন কেন পারছে না?
তাহলে কি এটা পরীক্ষা নেওয়ার নামে সরকারের চক্রান্ত, প্রতারণা, ধোঁকা ও সংখ্যালঘু দরদের নামে সংখ্যালঘুদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা? নতুবা Under Graduate ও Upper Primary TET এ Negative Marks থাকলে Pass Marks 60% এর পরিবর্তে Cutoff marks রাখতে হবে । একই সঙ্গে দুটি নিয়ম কার্যকরী করা চলবে না। Annexure - 1(NCTE Guideline-2011)। Main Exam এ Negative Marks থাকলে তাহলে তাতে শিথিলতা এনে প্রত্যেক ভুল উত্তরের ক্ষেত্রে 0.5 এর পরিবর্তে 0.25 করার অনুরোধ করছি। উল্লেখিত বিষয়কে কেন্দ্র করে আমরা কমিশন থেকে কোর্ট অনেক বার ছোটাছুটি করেছি কলকাতা হাই কোর্টে কেস এখনো চলছে  এই সবের মধ্যে সরকারের খামখেয়ালি সিদ্ধান্তে পরীক্ষার্থীরা দিশেহারা ।
এই তুঘলকি,ঘৃণ্য এবং হটকারিতামূলক সিদ্ধান্তের তীব্র ভাষায় নিন্দাসহ ধিক্কার জানাচ্ছি।
তৎসহ পূর্ব ঘোষিত পুলিশ বিভাগের চাকরির পরীক্ষা থাকায় 28/01/2024 তারিখের পরিবর্তে মাদ্রাসা সার্ভিস কমিশনকে অন্য দিনে পরীক্ষা নেওয়ার আর্জি জানাচ্ছি ।"

Post a Comment

0 Comments