বেথুয়া শাক: ব্লাড সুগার নিয়ন্ত্রণ ও রক্ত পরিশোধনের মহৌষধ, লিখছেন- জাহানারা খাতুন

জাহানারা খাতুন

শীতকাল মানেই বাজারে বিভিন্নরকম শাক-সবজির রমরমা। যেমন বীট, গাজর, পালং শাক, মুলো, মটরশুঁটি, সর্ষে শাক, সিম, বেগুন, মেথি শাক, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি আরও কত কি ! এসবের সাথে আরও একটা শাক আমরা এই শীতে বাজারে সবসময় দেখতে পাই। নাম তার বথুয়া/ বেথুয়া বা বেতো শাক। কিন্তু এর উপকারিতা সম্পর্কে আমরা খুব একটা অবগত নই। বিশেষত গ্রামের দিকে বেশিরভাগ মানুষই এই বেথুয়া বা বেতো শাকের উপকারিতা সম্পর্কে অবগত নন। তাই জমিতে বাকি শাক-সবজির সঙ্গে যখন এই শাক জন্মায় তখন আগাছার সাথে উপড়ে ফেলে দেন। কিন্তু এই বথুয়া শাক আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কয়েক হাজার বছর পুরোনো আয়ুর্বেদ শাস্ত্রেও এই বেথুয়া বা বেতো শাকের উপকারিতা বেশ চর্চিত।


🔸 আসুন এবার আমরা জেনে নিই এই বথুয়া বা বেথুয়া বা বেতো শাকের উপকারিতা সম্পর্কে কিছু তথ্য :

১. আমাদের শরীরে ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে।

২. রক্ত পরিশোধনে সাহায্য করে।

৩. এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। আর এই ফাইবার রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।

৪. লিভার পরিষ্কার রাখে এই বেতো শাক। যেহেতু রক্ত পরিষ্কার রাখে এই শাক তাই লিভারও ভালো থাকে।

৫. এই শীতে দাঁতের মাড়িতে ফোলা ভাব ও ব্যাথা, পায়ে ব্যথা, গাঁটের ব্যথা , আর্থারাইটিসেও যথেষ্ট ভালো ফলদায়ক এই বথুয়া বা বেতো শাক।

৬. বেথুয়া শাকে রয়েছে ভিটামিন এ (A), সি (C), বি৬ (B6) , আয়রণ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম তাই ছোটো বেলা থেকেই এই বেথুয়া শাক খাওয়ানো উচিত।

🔸কিভাবে খাবেন এই শাক?

আমাদের অনেকেরই ধারণা যে শাক-সবজি কাঁচা অবস্থাতেই রস বের করে খাওয়া বেশি উপকারী। কিন্তু এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ শাক-সবজিতে বিভিন্নরকম কীটনাশক প্রয়োগ করা হয়, পোকা-মাকড় থাকে এবং কিছু ক্ষেত্রে কাঁচা শাক-সবজির রস অপকারীও হয়। তাই, 

✅ শাক-সবজি অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। 

✅ গরম জলে নুন দিয়ে শাক-সবজি কমপক্ষে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। আধঘণ্টা রাখতে পারলে সবথেকে ভালো হয়।

✅ তারপর আরেকবার ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

✅ শাক-সবজি ভালো করে সেদ্ধ করুন এবং সব সময় চেষ্টা করুন অল্প তেল ও হাল্কা মশলায় রান্না করতে।

✅ বেতো শাক সেদ্ধ করে ভর্তা বানিয়ে খেতে পারেন।

✅ আলু , পালং শাক, সর্ষে শাক বা মেথি শাক সহযোগেও রান্না করে খেতে পারেন।

✅ মাছের সাথেও এই বথুয়া শাকের তরকারি দারুন লাগে।

(বিঃ দ্রঃ - বেশি তেল মশলা রান্নায় ব্যবহার করবেন না কারণ এতে করে খাবারের নিজস্ব স্বাদও নষ্ট হয় এবং খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। পাশাপাশি শরীরেরও ক্ষতি করে। সঠিক সময়ে খাবার খান। পর্যাপ্ত পরিমাণ জল খান। শরীর চর্চা করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন।) 

Post a Comment

0 Comments