নির্মাণ শ্রমিকদের নিয়ে সচেতনতা সেমিনার ও সমাজ বার্তার বার্ষিক সংকলন প্রকাশ

বেঙ্গল মিরর ডেস্ক: মুর্শিদাবাদের জঙ্গিপুর বরোজ গুলবাগ একাডেমিতে ৩১ডিসেম্বর ২০২০  বৃহস্পতিবার  অনুষ্ঠিত হল নির্মাণকর্মীদের নিয়ে  একটি মনোজ্ঞ সেমিনার ও সমাজ বার্তার বার্ষিক সংকলন প্রকাশ অনুষ্ঠান। আলোচনা সভার আয়োজক ছিলেন কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার মতিউর রহমান,  সমাজবার্তা সংবাদপত্রের সম্পাদক মুহাম্মদ মুস্তফা শেখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন মুর্শিদাবাদ জেলার প্রবীণ লেখক কাজী আমিনুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক তথা  কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন যথাক্রমে বিশিষ্ট প্রবীণ সাংবাদিক,  প্রাবন্ধিক তথা রংধনু পাক্ষিক সংবাদপত্রের সম্পাদক জয়নুল আবেদীন, বিশিষ্ট সাংবাদিক সবুজ বিশ্বাস, হাসিবুর রহমান, বিশিষ্ট গল্পকার তথা গুলবাগ একাডেমির প্রতিষ্ঠাতা এস এম নিজাম উদ্দিন, বিশিষ্ট কবি ও শিক্ষক আবদুস সালাম, মুহাম্মদ গফুর সেখ, ড. মুহাম্মদ তোহা সেখ, তাহাসিনুল ইসলাম, মনিরুজ্জামান -বিটু, লক্ষণ দাস প্রমুখ। 
এ দিন কথা কবিতায় দূরবর্তী এলাকায়  কর্মরত নির্মাণকর্মী তথা শ্রমিকদের দুর্দশার কথা উঠে আসে। শ্রমিকরা কোনও সমস্যার সম্মুখীন হলে সহজ সমাধানের বার্তাও প্রদান করেন। উপস্থিত ছিলেন রাজেশ সেখ তথা মুসা বিশ্বাস মহাশয় , গুলবাগ একাডেমির প্রধান শিক্ষক মুহাম্মদ নাসের,  বিশিষ্ট লেখিকা  ও  শিক্ষিকা রিনা কংস বণিক, বিশিষ্ট কবি মুহাম্মদ ইসমাইল,  বিশিষ্ট শিক্ষক গোলাম কিবরিয়া, ফিজিওথেরাপিস্ট ডাক্তার সালাহুদ্দিন, আব্দুল লতিফ, কবি মর্জেম  হোসেন, বিশিষ্ট কবি ইজাজ আহমেদ, পাপিয়া মন্ডল সোহেল রানা প্রমুখ। তারাও কবিতা কথায় অংশগ্রহণ করেন। 

Post a Comment

0 Comments