বেঙ্গল মিরর ডেস্ক: ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত এক মামলায় থমকে কলকাতা পুরনিগমের ভোট। এবার আগাম ঘোষণা মতো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল। জানা গিয়েছে, শুক্রবার শীর্ষ আদালতে রাজ্যের তরফে মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, এই মাসের ৬ তারিখ হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশে বলে, যতদিন না কলকাতা পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাসের নিষ্পত্তি হচ্ছে, ততদিন ভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না। সিপিএম নেত্রী দীপু দাসের মামলায় ওই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরমধ্যে আবার শুক্রবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে শুক্রবার পৃথক মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। ফলে বিষয়টা বিষ বাও জলে যাবে নাকি সুরাহা হবে তা নিশ্চিত নয়।
প্রসঙ্গত, কলকাতার পর হাওড়ার পুরভোট নিয়েও অনিশ্চয়তা! ওয়ার্ড পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা সিপিএম নেতার। কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা সিপিএম নেতার। দাবি করা হয়েছে, কলকাতায় ওয়ার্ড সংখ্যা ছিল ১৪৪টি। সেটা বাড়িয়ে ২০৯টি করা হয়েছে। কিন্তু এই পুনর্বিন্যাসের প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে। এ নিয়েই মামলা দায়ের হাইকোর্টে। যাকে ভোট আটকে দেওয়ার বিরোধী ছক বলে কটাক্ষ করেছে শাসকদল বিজেপি। পাল্টা আক্রমণ করছে সিপিএম। তাদের বক্তব্য নিয়ম না মেনেই ওয়ার্ড পুনর্নির্ধারণ করা হয়েছে। তাই বাধ্য হয়েই মামলা।
এ দিকে মামলার জটিলতায় ভোট কতদিন ঝুলে থাকবে, তার নিশ্চয়তা নেই। সে কারণেই কলকাতা-হাওড়ায় নাগরিক পরিষেবা সচল রাখতে ওয়ার্ড পিছু কো-অর্ডিনেটর নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট কোঅর্ডিনেটররা ওয়ার্ডের কাজকর্ম দেখভাল করবেন বলে খবর। এই কোঅর্ডিনেটর কারা হবেন, তাও স্পষ্ট করে দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, বিজেপির লোকজনই কো-অর্ডিনেটর হবেন।

0 Comments